আইএমএ-র রাজ্য নির্বাচন বাতিল
}} মাস কয়েক আগে নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-র রাজ্য শাখা। কিন্তু শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে সেই নির্বাচনকে বাতিল বলে ঘোষণা করল আইএমএ-র সদর দফতর। চিকিৎসকদের ওই সংগঠনে রাজ্য সম্পাদক পদে ছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। দীর্ঘ বছর ধরে তিনি ওই পদে রয়েছেন। গত ডিসেম্বরে আইএমএ রাজ্য শাখার নির্বাচনে প্রথমে শান্তনু প্রতিদ্বন্দ্বিতা করতে না চাইলেও পরে প্রার্থী হন। ওই নির্বাচনে প্রার্থী হওয়া চিকিৎসক সজল বিশ্বাস নির্বাচন প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ দায়ের করেন আইএমএ-র সদর দফতরে। সেই শুনানিতে সদর দফতর রাজ্য শাখার নির্বাচনটি বাতিল বলে ঘোষণা করেছে। আগামী দুই মাসের মধ্যে নতুন নির্বাচন করার নির্দেশও দিয়েছে।