Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 17th May 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
  • page-15.html
    Page 15
  • page-16.html
    Page 16
  • page-17.html
    Page 17
  • page-18.html
    Page 18
  • page-19.html
    Page 19
  • page-20.html
    Page 20
  • page-21.html
    Page 21
  • page-22.html
    Page 22
  • page-23.html
    Page 23
  • page-24.html
    Page 24
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • রাজ্য/দেশ
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • পত্রিকা
  • পুস্তক পরিচয়
  • প্রথম পাতা
  • অবকাশ
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • রাজ্য/দেশ
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
কলকাতা আনন্দ প্লাস খেলা পত্রিকা পুস্তক পরিচয়
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 17
Saturday, 17 May, 2025

Share Article

facebook
X
Whatsapp

চাপমুক্ত বিরাট, প্লে-অফ নিশ্চিত আজ জিতলেই

নিজস্ব প্রতিবেদন

১৬ মে: টেস্ট থেকে অবসর নেওয়ার পরে আরসিবি শিবিরে ফুরফুরে মেজাজে রয়েছেন বিরাট কোহলি। ভারতীয় মহাতারকাকে এই মেজাজেই চেয়েছিলেন আরসিবির টিম ডিরেক্টর মো বোবাট। তিনি মনে করেন, এ বার আরও চাপমুক্ত হয়ে আইপিএল খেলতে পারবেন প্রাক্তন
ভারতীয় অধিনায়ক। 

শুক্রবার সাংবাদিক বৈঠকে এসে বোবাট জানিয়েছেন, আরসিবি চাইছে না বিরাটের টেস্ট অবসর নিয়ে আর বেশি আলোচনা হোক। তাঁকে ঠান্ডা মাথায় আইপিএল খেলতে দেওয়া হোক। বোবাট বলেছেন, ‘‘বিরাটের এখন সব চেয়ে বড় লক্ষ্য আরসিবিকে সাহায্য করা। টেস্ট থেকে অবসর নেওয়ার পরে ও অনেক চাপমুক্ত। আর আমরাও চাইছি না ওর অবসর নিয়ে আর বেশি আলোচনা হোক।’’ যোগ করেন, ‘‘বিরাট নিজেও এত প্রচার আর আলোচনা চাইছে না। ও জানে, এখন কী করতে হবে। আরসিবির প্রত্যেকে ওর টেস্ট জীবনের জন্য গর্বিত। এ বার বিরাট শান্তিতে আইপিএল খেলবে।’’

এ দিন বিরাটের দশম শ্রেণির পরীক্ষার মার্কশিটের ছবি সমাজমাধ‌্যমে ভাইরাল হয়। ২০০৪ সালে দেওয়া সেই পরীক্ষায় দেখা গিয়েছে, বিরাট ইংরেজিতে পেয়েছিলেন ৮৩, হিন্দি ও অঙ্কে যথাক্রমে ৭৫ ও ৫১। বিজ্ঞান ও প্রযুক্তিতে তাঁর প্রাপ্ত নম্বর ৫৫। সমাজবিজ্ঞান ও মৌলিক তথ‌্যপ্রযুক্তিতে যথাক্রমে ৮১ ও ৭৪।

আরসিবির সমর্থকেরা একটি সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার আরসিবির জার্সি না পরে ভারতীয় টেস্ট দলের জার্সি পরে মাঠে আসবেন তাঁরা। বিরাটকে সম্মান জানাতেই তাঁদের এই উদ্যোগ। যা নিয়ে বোবাট বলেছেন, ‘‘সমর্থকেরা কী করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা চাই না, বিরাটের অবসর নিয়ে আর বেশি আলোচনা হোক। আমাদের আইপিএল যাত্রায় মনোনিবেশ
করা উচিত।’’

শনিবার কেকেআরকে হারালে ১৮ পয়েন্টে পৌঁছে যাবে আরসিবি। প্লে-অফের স্থানও পাকা হয়ে যাবে। গুজরাতকে পিছনে ফেলে প্রথম স্থানেও উঠে আসার সম্ভাবনা আছে। কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামে কেকেআরকে হারানো সহজ নয়। পরিসংখ্যান বলছে ১৫টি ম্যাচে কেকেআর এই মাঠে জিতেছে ১০টি ম্যাচ। শনিবারও যে আরসিবির কাজ সহজ নয়, তা মানছেন টিম ডিরেক্টর। তাঁর কথায়, ‘‘কেকেআরের কিছু হারানোর নেই। তবে আমাদের অনেক কিছু পাওয়ার আছে। আগে কী হয়েছে, তা নিয়ে আমরা ভাবছি না। শেষ সাক্ষাতে আমরা জিতেছি। ঘরের মাঠেও ওদের হারাব।’’

রজত পাটীদার আঙুলে চোট পেয়েছিলেন। তবে শনিবারের ম্যাচে তিনি খেলতে পারেন। বোবাট জানিয়েছেন, যুদ্ধাবহে বিশ্রাম পেয়েছেন আরসিবি অধিনায়ক। আঙুলের ফোলা ভাব কমে গিয়েছে। কিন্তু হেজ়লউডের চোট যে এখনও সারেনি, তা সাফ জানিয়ে দেন বোবাট। তাঁর কথায়, ‘‘কাঁধের চোট এখনও সারেনি জশের। ও কবে চোটমুক্ত হয় সেটাই দেখার।’’

জেকব বেথেল ও লুনগি এনগিডিকে যে প্লে-অফে পাওয়া যাবে না, সেটাও জানিয়ে দেন ডিরেক্টর। বলেন, ‘‘প্রতিটি দলকেই মানিয়ে নিতে হচ্ছে এই পরিস্থিতির সঙ্গে।’’

ফুরফুরে: আরসিবি অনুশীলনের মাঝে বিরাট কোহলি। পিটিআই

সম্পূর্ণ পাতা