Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 17th May 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
  • page-15.html
    Page 15
  • page-16.html
    Page 16
  • page-17.html
    Page 17
  • page-18.html
    Page 18
  • page-19.html
    Page 19
  • page-20.html
    Page 20
  • page-21.html
    Page 21
  • page-22.html
    Page 22
  • page-23.html
    Page 23
  • page-24.html
    Page 24
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • রাজ্য/দেশ
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • পত্রিকা
  • পুস্তক পরিচয়
  • প্রথম পাতা
  • অবকাশ
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • রাজ্য/দেশ
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
কলকাতা আনন্দ প্লাস খেলা পত্রিকা পুস্তক পরিচয়
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 18
Saturday, 17 May, 2025

Share Article

facebook
X
Whatsapp

ভারত ‘এ’-র নেতৃত্বে বাংলার ঈশ্বরন, দলে শুভমন-করুণরাও

নিজস্ব প্রতিবেদন

১৬ মে: ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক বাংলার অভিমন্যু ঈশ্বরন। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু’টি বেসরকারি টেস্ট খেলবে এই দলটি। শুক্রবার দল ঘোষণা করা হল। দলে রয়েছেন মোট ১৮ জন। তারা আরও একটি ম‌্যাচ খেলবে নিজেদের মধ্যে।

‘এ’ দলের সব চেয়ে বড় চমক, শুভমন গিল, সাই সুদর্শন, যশস্বী জয়সওয়ালের মতো ক্রিকেটারদের এই দলে রাখা হয়েছে। ৩০ মার্চ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্ট। কিন্তু এই ম্যাচ খেলতে পারবেন না শুভমন ও সাই সুদর্শন। কারণ আইপিএল শেষ হবে ৩ জুন। গুজরাত প্রায় প্লে-অফে পৌঁছেই গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচ থেকে তাঁরা যোগ দেবেন দলে।

২০১৬ সালে চেন্নাইয়ে ইংল‌্যান্ডের বিরুদ্ধে ত্রিশতরান করার পরেও বাদ পড়তে হয়েছিল করুণ নায়ারকে। তিনি আবারও ভারতীয় দলের ভাবনায় ফিরে এলেন। মূলত ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম‌্যান্সের জেরেই ‘এ’ দলে রাখা হয়েছে তাঁকে। এ ছাড়াও নির্বাচক থেকে ক্রিকেট বিশেষজ্ঞ- প্রত‌্যেকেই করুণের দলে থাকা নিয়ে জোরালো সওয়াল করেছিলেন। বিজয় হজারে ট্রফিতে টানা চারটি শতরান করার পুরস্কারই হয়তো পেলেন করুণ। তাই তাঁর সামনে মূল দলে থাকার কঠিন পরীক্ষা। এ বার ‘এ’ দলের হয়ে খেলে সিনিয়র দলে জায়গা করতে পারেন কি না দেখার।

‘এ’ দলের সহ-অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক ধ্রুব জুরেলকে। গত বছরের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন ঈশান কিষন। তিনি গত বারে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন। তাই ঈশানের কাছেও এই সুযোগ দ্বিতীয় বার তাঁর ভারতীয় দলে ঢোকার রাস্তা পরিষ্কার করে দিতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

সুযোগ দেওয়া হয়নি শ্রেয়স আয়ারকে। অনেকেই মনে করছিলেন শ্রেয়স ফের সুযোগ পাবেন টেস্ট দলে। কিন্তু ‘এ’ দলে সুযোগ না পাওয়ায় টেস্ট দলের দরজাও তাঁর জন্য বন্ধ। শার্দূল ঠাকুর যদিও টেস্ট দলের ভাবনায় ফিরলেন।

মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে দুরন্ত ছন্দে ছিলেন শার্দূল। তাঁকে সেই পুরস্কার দেওয়া হল। ইংল্যান্ড সফরে ‘এ’ দলে সুযোগ পেলেন শার্দূল। তিনি ভাল কিছু করলে ভারতের মূল টেস্ট দলেও সুযোগ দেওয়া হতে পারে।

ঈশ্বরন ছাড়াও ‘এ’ দলে জায়গা পেয়েছেন বাংলার দুই জোরে বোলার আকাশ দীপ এবং মুকেশ কুমার। চোট সারিয়ে আইপিএলে খুব একটা ভাল কিছু করতে পারেননি আকাশ। এ বার ‘এ’ দলের হয়ে ভাল কিছু করলে মূল দলে সুযোগ পেয়ে যেতে পারেন। যদিও যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজকে মূল দলে নেওয়া হতে পারে। চতুর্থ পেসার হিসেবে আকাশকে নেওয়া হলে অবাক হওয়ার থাকবে না। কারণ, অতীতে টেস্টে ভাল খেলেছেন আকাশ।

ভারত ‘এ’ দলের সঙ্গে ইংল‌্যান্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোচ গৌতম গম্ভীরের। বর্ডার-গাওস্কর ট্রফির দলে যারা ছিলেন, তাদের মধ‌্যে ছয় জন এই দলেও রয়েছেন। তবে গম্ভীরের কাছে প্রধান পরীক্ষা হতে চলেছে, বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ‌্যৎ উত্তরাধিকারী খুঁজে বার করা। 

ঘোষিত ভারত ‘এ’ দল: অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ঋতুরাজ গায়কোয়াড়, সরফরাজ় খান, শুভমন গিল, সাই সুদর্শ, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ঈশান কিষন (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, শার্দূল ঠাকুর, মানব সুথার, তনুশ কোটিয়ান, অনশুল কম্বোজ, হর্ষ দুবে, মুকেশ কুমার, আকাশ দীপ, হর্ষিত রানা, খলিল আহমেদ, তুষার দেশপাণ্ডে।

নজরে: শুভমন, ঈশ্বরন ও করুণ নায়ার (নীচে)। ফাইল চিত্র

সম্পূর্ণ পাতা