মুখ্যমন্ত্রীকে চিঠি
}} পুলিশের পাশাপাশি পরিচয়পত্র দেখাতে হচ্ছে বাসিন্দাদের কাছে। গুজরাতে বাংলাদেশি সন্দেহে হেনস্থা থেকে বাঁচতে হাওড়ার চার পরিযায়ী শ্রমিকের পরিবার গৃহবন্দি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠিতে ও সমাজমাধ্যমে ভিডিয়ো-বার্তায় (সত্যতা যাচাই করেনি আনন্দবাজার) শুক্রবার তাঁরা ঘরে ফিরতে চেয়ে আর্জি জানান। রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের সভাপতি তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম বলেন, “বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”