গ্রেফতার যুগ্ম-মালিক
আমদাবাদ, ১৬ মে: গুজরাতে এ বারে মোদী সরকারের কোপে পড়ল রাজ্যের সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র। বৃহস্পতিবার সন্ধ্যায় সংস্থাটির যুগ্ম-মালিক ৭৩ বছরের বাহুবলীভাই শাহকে ইডি গ্রেফতার করছে। একটি সূত্র জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই সংস্থাটির এক্স-হ্যান্ডল ব্লক করে দেওয়া হয়েছে।
‘বাহুবলীর দাদা শ্রেয়াংশভাই শাহ সংবাদপত্রটির ম্যানেজিং এডিটর। বাহুবলী এবং শ্রেয়াংশ সংবাদপত্রটির যুগ্ম মালিক। বাহুবলীর গ্রেফতারি প্রসঙ্গে শ্রেয়াংশভাই জানান, গত দু’দিন ধরে বাহুবলীর ১৫টি ব্যবসায়িক স্থানে তল্লাশি অভিযান চালায় আয়কর বিভাগ। অভিযোগ, যে মামলায় বাহুবলীকে গ্রেফতার করা হয়, সেটি ২০১৬ সালের করা একটি মামলার। বিরোধীদের বক্তব্য, সংবাদপত্রটি রাজ্য, কেন্দ্রীয় সরকারের কাজ নিয়ে প্রশ্ন তুলছিল।
সংবাদ সংস্থা