মোদীর সফরে
নয়াদিল্লি, ১৬ মে: গত মার্চে নরেন্দ্র মোদীর নাগপুর সফরের সময়ে রাজকোষ থেকে বিপুল ব্যয় হয়েছে বলে দাবি করলেন তথ্যের অধিকার কর্মী অজয় বসু। তাঁর দাবি, আরএসএসের অনুষ্ঠানে যোগ দিতে নাগপুরে যান মোদী। তাই সফর ব্যক্তিগত। তথ্যের অধিকার আইনের অধীনে করা আর্জির ফলে পাওয়া কিছু নথি পেশ করেছেন অজয়। সেই ভিত্তিতে তাঁর দাবি, ‘‘মোদীর সফরের সময়ে রাজকোষ থেকে বিপুল ব্যয় হয়েছে। ব্যারিকেড দেওয়ার জন্য ১৬ লক্ষ ৭৮ হাজার ১৬৩ টাকা, কনভয়ের গাড়ির জন্য ৯ লক্ষ ৭ হাজার ২০০ টাকা, খাবারের জন্য ৪ লক্ষ ৫৮ হাজার ৮৩১ টাকা খরচ হয়েছে।’’
সংবাদ সংস্থা