‘বিশ্বাস করুন, আমরা ভারতীয়’
অনমিত্র সেনগুপ্ত l উরি
২৬ এপ্রিল: হাউ ইজ় দ্য জোশ!
দাঁড়িয়ে আছি উরির সিলকোট গ্রামের প্রবেশের মুখে বন্ধ দরজার সামনে। পাকিস্তান স্নাইপারদের নিশানায়। সিলকোট গ্রাম শেষ হচ্ছে উরি-চারুন্ধা নালায়। নালা পেরোলেই পাকিস্তান। ছয় বছর আগে ওই চারুন্ধা নালা পেরিয়ে উরিতে ঢুকে সেনাশিবিরে হামলা চালিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা। বাকিটা ইতিহাস।
গ্রামে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তাই অচেনা মুখ দেখে বেরিয়ে এসেছিলেন সেনা জওয়ান, আদতে অযোধ্যার বাসিন্দা বিশাল সিংহ। উরি ছবির পরে জনপ্রিয় ‘জোশ’ সংলাপের উল্লেখ করতেই মুচকি হেসে বললেন, ‘‘আমাদের আলাদা করে জোশের দরকার হয় না। আমরা সবসময় প্রস্তুত।’’ জানালেন, গত সোমবার, পহেলগাম হামলার আগের দিনেও অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল পাকিস্তানের দিকে টিক্কা টপ থেকে। সে রাতে ভারতীয় সেনার হাতে মারা যায় দুই জঙ্গি। জানা গেল, উরির উল্টো দিকে, পাকিস্তানের পাহাড়ে সব মিলিয়ে চারটি বড় মাপের ও দু’টি ছোট মাপের বাঙ্কার রয়েছে পাক সেনার। রয়েছে অন্তত চারটি লঞ্চ প্যাড। পহেলগাম হামলার পর থেকেই যা খালি করে দেওয়া হয়েছে।
উরি শহরে ঢোকার মুখে বেঁকে গিয়েছে সিলকোট যাওয়ার রাস্তা। গোটা রাস্তার বাঁকে বাঁকে সেনা পাহারা। পাহাড়ি সরু, ভাঙাচোরা