Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 5th May 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • রাজ্য/দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • রাজ্য/দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 7
Monday, 05 May, 2025

Share Article

facebook
X
Whatsapp

সরবরাহ সম্পূর্ণ

}} ৪জি এবং ৫জি স্পেকট্রাম নির্ভর টেলিকম পরিষেবা দেওয়ার জন্য বিএসএনএল-কে প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহের ৭৪৯২ কোটি টাকার বরাত জিতেছিল টাটা গোষ্ঠীর সংস্থা তেজস নেটওয়ার্কস। রবিবার তেজসের এমডি-সিইও আনন্দ আত্রেয় জানান, এক লক্ষ জায়গায় টাওয়ার বসাতে পরিকাঠামোর যন্ত্রাংশ সরবরাহের কাজ শেষ হয়েছে। ২০২৩ সালের অগস্টে এই দায়িত্ব হাতে পাওয়ার পরে রেকর্ড সময়ে তা করা গিয়েছে। সারা দেশে ৪জি পরিষেবা চালুর পরে সেই পরিকাঠামোর উন্নয়ন করে ৫জি-র পরিষেবা দেওয়া যাবে।

উপদেষ্টার মত

}} শেয়ার বাজারের দোলাচলে বিদেশি পুঁজির যাওয়া-আসা চললেও, ভারত বহু দিনই প্রত্যক্ষ বিদেশি লগ্নির (এফডিআই) আকর্ষণীয় ঠিকানা, দাবি উপদেষ্টা সংস্থা ডেলয়েট ইন্ডিয়ার। তারা বলছে, এর কারণ এ ক্ষেত্রে উদার নীতি, অর্থনীতির স্থিতিশীল অবস্থা এবং ক্ষেত্র ভিত্তিক লগ্নির সুবিধা। সংস্থাটির অর্থনীতিবিদ রুমকি মজুমদারের মতে, সকলেই মনে করছে ওষুধ, গাড়ি, পর্যটনের মতো ক্ষেত্র লগ্নি টানার উপযুক্ত। এর হাত ধরে বাড়বে কাজ ও রফতানি, খুলবে উদ্ভাবনের পথ। যা দেশের আর্থিক বৃদ্ধিতে গতি আনবে।

নির্মলার সফর

}} রবিবার থেকে ইটালির মিলানে এডিবি গভর্নর পরিষদের চার দিনের বার্ষিক বৈঠক শুরু হয়েছে। সেখানে কেন্দ্রের আর্থিক বিষয়ক দফতরের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থ মন্ত্রক জানিয়েছে, ইটালি, জাপান এবং ভুটানের অর্থমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। কথা বলবেন ভারতীয় বংশোদ্ভূতদের মঞ্চের সঙ্গে।

আলোচনা ব্যর্থ

}} ডিটিএইচ পরিষেবা ব্যবসা সংযুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করেছিল ভারতী এয়ারটেল ও টাটা গোষ্ঠী। কিন্তু এয়ারটেল জানাল, সেই আলোচনায় দাঁড়ি টেনেছে তারা। দু’পক্ষ ঐক্যমতে আসতে না পারার কারণেই এই সিদ্ধান্ত। তবে সবিস্তারে এর ব্যাখ্যা দেওয়া হয়নি। গত ২৬ ফেব্রুয়ারি আলোচনা শুরুর কথা জানিয়েছিল এয়ারটেল।

সম্পূর্ণ পাতা