Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 5th May 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • রাজ্য/দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • রাজ্য/দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 8
Monday, 05 May, 2025

Share Article

facebook
X
Whatsapp

আধিকারিকের তৎপরতায় রক্ষা রেলযাত্রীর

}} শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের তৎপরতায় ট্রেনে ওঠার মুখে বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন এক মহিলা। রবিবার ঘটনাটি ঘটেছে নৈহাটি স্টেশনে। এ দিন সকাল ১০টা নাগাদ স্ত্রী ও পুত্রকে নিয়ে নৈহাটি থেকে কাঁকিনাড়া যাচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময়ে ওই স্টেশন পরিদর্শনে গিয়েছিলেন শিয়ালদহের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার যশরাম মীনা। চার নম্বর প্ল্যাটফর্মে কল্যাণী সীমান্ত লোকালে ওই ব্যক্তি এবং তাঁর শিশুপুত্র উঠে পড়লেও স্ত্রী ঠিক মতো উঠতে পারেননি। চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তিনি প্রায় প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝে ঢুকে যাচ্ছিলেন। সেই সময়ে তাঁকে তড়িৎ গতিতে উদ্ধার করেন যশরাম। কল্যাণী সীমান্ত লোকাল বেরিয়ে যাওয়ার পরে শান্তিপুর লোকালে একটি টিকিট কেটে ওই মহিলার কাঁকিনাড়া যাওয়ার ব্যবস্থা করেন তিনি। এই ঘটনার পরে ট্রেনে ওঠানামা করার ক্ষেত্রে যাত্রীদের সাবধান থাকার পাশাপাশি, ব্যস্ত স্টেশনগুলিতে প্ল্যাটফর্মে আরপিএফ কর্মীদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রেলের ওই আধিকারিক।

ফ্ল্যাটে আগুন

}} বেহালা থানা এলাকায় একটি পাঁচতলা বহুতলের একটি ফ্ল্যাটে আগুন লাগল। রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। ওই বহুতলের আবাসিকেরা দ্রুত পুলিশ এবং দমকলে খবর দেন। আবাসিকদের নিরাপদে বার করে আনা হয়। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। তবে, ঘটনার সময়ে ওই ফ্ল্যাটে কেউ ছিলেন না বলে জানা গিয়েছে। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।   

আদিগঙ্গায় দেহ

}} আদিগঙ্গা থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। রবিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে কালীঘাট থানা এলাকার আদিগঙ্গার অংশে। তবে রাত পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, এ দিন সকালে স্থানীয়েরা আদিগঙ্গায় ওই ব্যক্তির দেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠায়।

ধৃত বাংলাদেশি

}} বাংলাদেশ সীমান্তে স্বরূপনগরের গুণোরাজপুর গ্রাম থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃত আলামিন মোড়ল এবং আবু রায়হান মণ্ডল বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। চোরাপথে কাজের সন্ধানে তারা ভারতে ঢুকেছিল বলে জানা গেলেও খোঁজ মিলছিল না। সূত্রের খবর অনুযায়ী শনিবার রাতে ওই গ্রামে তল্লাশি চালায় পুলিশ। তখনই ধরা পড়ে দু’জন।

সম্পূর্ণ পাতা