Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 5th May 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • রাজ্য/দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • রাজ্য/দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 9
Monday, 05 May, 2025

Share Article

facebook
X
Whatsapp

দমদমের আসন্ন দুরবস্থার ইঙ্গিত দিয়ে গেল সাম্প্রতিক বৃষ্টি

নিজস্ব সংবাদদাতা

আগামী বর্ষায় দমদমের তিন পুরসভা এলাকায় পরিস্থিতি কেমন হতে চলেছে, তার ইঙ্গিত পাওয়া গেল সম্প্রতি কিছু ক্ষণের বৃষ্টিতে।
পাতিপুকুর আন্ডারপাস, দমদম আন্ডারপাস থেকে শুরু করে দক্ষিণ দমদম, দমদম এবং উত্তর দমদমের বেশ কিছু নিচু জায়গায় জল দাঁড়িয়ে গিয়েছিল বেশ কিছু ক্ষণের
জন্য। যদিও তিন পুরসভারই দাবি, তারা লাগাতার নিকাশি নালা সাফাইয়ের কাজ করেছে। উত্তর দমদম পুর কর্তৃপক্ষ জানান, একাধিক নতুন নিকাশি নালা তৈরির পাশাপাশি, পুরনো খাল ও নালাগুলিরও সংস্কার করা হয়েছে।

যদিও স্থানীয় বাসিন্দাদের মতে, আগের তুলনায় জল কিছুটা তাড়াতাড়ি নামলেও বেশ কিছু
জায়গায় জল জমার সমস্যা থেকে গিয়েছে। তারই মধ্যে দমদমে বাগজোলা খাল চত্বরে নির্মীয়মাণ মেট্রোপথের স্তম্ভ তৈরি করা হয়েছে। যার জেরে ওই এলাকায়
জল জমার আশঙ্কা করছেন স্থানীয় পুরকর্তারা। এ দিকে, পাতিপুকুর এবং দমদম আন্ডারপাসে প্রতি
বারের মতো এ বারও কিছু ক্ষণ জল জমে ছিল।

বাসিন্দাদের একাংশের অভিযোগ, ফি-বছর এই পরিস্থিতি তৈরি হলেও সমস্যার সমাধান হয় না।
দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পারিষদ (জল) মৃন্ময় দাস জানান, রেল দফতরকে বার বার জানিয়েও লাভ হচ্ছে না। সম্প্রতি
বিধানসভার পুর ও নগরোন্নয়ন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কাছেও এই সমস্যার কথা তুলেছিলেন
দক্ষিণ দমদম এবং দমদম পুর
কর্তৃপক্ষ।

তবে, শুধু নির্দিষ্ট একটি বা দু’টি জায়গা নয়, বেলঘরিয়া
এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন কিছু নিচু এলাকাতেও জল জমেছিল। যদিও জল জমার কথা মানতে নারাজ পুর
কর্তৃপক্ষ। দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান বরুণ নট্টের যেমন দাবি, সকাল থেকে বেশ কিছু ক্ষণ
লাগাতার বৃষ্টি হলেও পুর এলাকায় জল সে ভাবে জমেনি। দ্রুত জল সরেছে। কারণ,
আগে থেকেই নিকাশি নালা সাফাই করা হয়েছিল।

উত্তর দমদমের এক পুরকর্তা জানান, নিকাশি ব্যবস্থা
আধুনিক করার কাজ চলছে। ফলে, আগের তুলনায় জল জমার সমস্যা অনেকটা কমলেও কিছু নিচু এলাকায় জল জমেছিল। তবে,
সেই জল নেমে গিয়েছে।
সেখানেও বড় নিকাশি নালা তৈরি করা হবে।

সম্পূর্ণ পাতা