দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা
বেসরকারি বাসের ধাক্কায় জখম হলেন ই-স্কুটারের এক আরোহী। শুক্রবার, নিউ মার্কেট থানা এলাকার ধর্মতলা মোড়ে। আহতের নাম বিশ্বজিৎ দাস। তাঁকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত সাঁতরাগাছি-শিয়ালদহ রুটের ওই বাসের চালককে আটক করেছে পুলিশ।