নাম বাদ, অথচ নয়া কার্ড, জানেন না ভোটারই
প্রেমাংশু চৌধুরী
নয়াদিল্লি, ১২ অগস্ট: ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। আর নাম তোলার জন্য আর্জি জানাতে গেলে নতুন ভোটার হিসেবে আবেদন করতে বলা হচ্ছে। বিএলও বা বুথ স্তরের অফিসাররা গণনাপত্রে ‘নট রেকমেনডেড’ লিখে দিচ্ছেন। কেন? বিহারের ভোটার তালিকায় বিশেষ পরিমার্জন নিয়ে সমীক্ষা চালিয়ে বিরোধীদের ‘ইন্ডিয়া’ মঞ্চ এই সব প্রশ্ন তুলেছে। আজ সুপ্রিম কোর্টে বিহারের ভোটার তালিকা মামলাতেও এই সব প্রশ্ন উঠেছে।
লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী আগেই সাংবাদিক বৈঠক করে কর্নাটকের একটি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় ‘ভোট চুরি’-র অভিযোগ তুলেছিলেন। আজ রাহুল আঙুল তুলেছেন, বিহারের খসড়া ভোটার তালিকায় ১২৪ বছর বয়সি বলে নথিভুক্ত নতুন ভোটার মিন্তা দেবীর নামের দিকে। তাঁর যুক্তি, ‘‘এমন অনেক উদাহরণ সামনে আসছে। পিকচার আভি বাকি হ্যায়।’’ সূত্রের খবর, রাহুল শীঘ্রই দফায় দফায় ৪৮টি লোকসভা কেন্দ্রে ভোটার তালিকায় অনিয়মের নমুনা প্রকাশ করবেন। তাঁরই নেতৃত্বে ১৭ অগস্ট থেকে ২৫টি জেলায় ‘বিহার ভোট অধিকার যাত্রা’ শুরু হচ্ছে। তার আগে ১৪ অগস্ট দেশ জুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ মশাল মিছিল