পুকুর ভরাট রোধ
নিজস্ব সংবাদদাতা
জলাশয় ভরাটের অভিযোগ পেয়ে তা আটকাল কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ৫৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত
মেট্রোপলিটন এলাকায় উকিল ভেড়ি জলাশয়টি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ আসে। মেয়র পারিষদ (পরিবেশ) স্বপন সমাদ্দার মঙ্গলবার বলেন, ‘‘অভিযোগ পেয়েই আমরা ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যেই
ভূমি ও ভূমি রাজস্ব বিভাগের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে জরিপ করেছেন। ৪০ বিঘারও বেশি জলাশয়টি পুরোটাই আমরা
অধিগ্রহণ করে সেখানে মাছ চাষ শুরু করব।’’