Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 13th Aug 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
  • page-15.html
    Page 15
  • page-16.html
    Page 16
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • রাজ্য/দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • রাজ্য/দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
কলকাতা আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 8
Wednesday, 13 Aug, 2025

Share Article

facebook
X
Whatsapp

বিচারপতি-অপসারণ: কমিটি স্পিকারের

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি, ১২ অগস্ট: পোড়া নোট কাণ্ডে অভিযুক্ত ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মাকে তাঁর পদ থেকে সরানোর প্রশ্নে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠনের কথা আজ ঘোষণা করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। 

আজ অধিবেশন শুরু হলে ওই কমিটির কথা ঘোষণা করেন স্পিকার। তিনি জানান, লোকসভার ১৪৬ জন সাংসদ ওই বিচারপতির ইমপিচমেন্ট বা অপসারণের প্রশ্নে যে আবেদন করেছেন, তার ভিত্তিতে কমিটি গঠন করা হচ্ছে। তাতে থাকছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার, মাদ্রাজ হাই কোর্টের প্রধান বিচারপতি মনীন্দ্রমোহন শ্রীবাস্তব ও কর্নাটক হাই কোর্টের প্রবীণ আইনজীবী বি ভি আচারিয়া।

স্পিকার বলেন, ‘‘আমি বিচারপতি বর্মাকে অপসারণের প্রশ্নে রবিশঙ্কর প্রসাদ, বিরোধী দলনেতা-সহ মোট ১৪৬ জন সাংসদের সাক্ষরিত প্রস্তাব পেয়েছি। তাঁকে অপসারণের লক্ষ্যে সংবিধানের ২১৭ ও ২১৮ অনুচ্ছেদ এবং বিচারপতি (তদন্ত) আইনের ১৯৬৮-এর ধারা ৩-এর অধীনে ওই পদক্ষেপ করা হচ্ছে।’’ তিনি জানান, তিন সদস্যের ওই কমিটি দ্রুত রিপোর্ট জমা দেবে। ওই রিপোর্ট না পাওয়া পর্যন্ত পরবর্তী পদক্ষেপ করা হবে না।’’

এর আগে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না বিচারপতি বর্মার ইমপিচমেন্টের সুপারিশ করে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি দেন। তার পরে রাজ্যসভায় বিরোধীদের আনা অপসারণ প্রস্তাবে সম্মতি দেন তৎকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ঘটনাচক্রে, বাদল অধিবেশনের সেই প্রথম দিন লোকসভায় একই প্রস্তাব দেয় শাসকদল। বিরোধীদের বক্তব্য, উভয় কক্ষের প্রস্তাব গৃহীত অবস্থায় রয়েছে। ‘‘ফলে পরে বিচারপতি বর্মা দাবি করতে পারেন, তাঁর অপসারণের প্রশ্নে সংসদীয় কার্যপ্রণালী নিয়ম মেনে এগোয়নি। সে সুযোগ করে দিচ্ছে সরকার,’’ দাবি কংগ্রেস নেতা জয়রাম রমেশের। 

সম্পূর্ণ পাতা