লগ্নি পরিকল্পনা
নিজস্ব সংবাদদাতা
উৎপাদন দ্বিগুণ করতে ৪৩০ কোটি টাকা লগ্নি করবে কৃষি-প্রক্রিয়াকরণ সংস্থা রিগাল রিসোর্সেস। তা তুলতেই বাজারে প্রথম শেয়ার (আইপিও) ছেড়েছে কলকাতার সংস্থাটি। লক্ষ্য ২১০ কোটি টাকা তোলা। ইসু খোলা ১৪ অগস্ট পর্যন্ত। মূল্যবন্ধনী ৯৬-১০২ টাকা। ইসুর চাহিদার উপরেই শেয়ারের মূল্য চূড়ান্ত হবে, জানান আইপিও-র পরিচালক সুমেধা ফিসক্যালের কর্ণধার বিজয় মুর্মুরিয়া। রিগালের কারখানা বাংলা-বিহার সীমাম্ত এলাকা কিষেণগঞ্জে। প্রায় ১০০০ কর্মী। সিএমডি অনিল কিশোরপুরিয়ার দাবি, উৎপাদন দৈনিক ১৬৫০ টন করতে আরও প্রায় ৭০০ কর্মী নেওয়া হবে। তাঁদের বড় অংশ হবে এ রাজ্যের। সংস্থার সিএফও সৈকত চট্টোপাধ্যায় জানান, তাঁদের ব্যবহৃত কাঁচামাল ভুট্টার বড় অংশও উত্তরবঙ্গ থেকে কেনা হয়।