নিপা আক্রান্ত সঙ্কটজনকই
}} বারাসতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নার্সকে ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে। তবে তিনি এখনও সঙ্কটজনক অবস্থাতেই রয়েছেন। ভেন্টিলেশনেই রয়েছেন আরও এক তরুণী নার্স। প্রাথমিক ভাবে বিশেষজ্ঞেরা মনে করছেন, ওই দু’জন একে অপরের সংস্পর্শে সংক্রমিত হননি। বরং তৃতীয় কোনও এক জনের থেকে
সংক্রমণ ছড়িয়েছে ওই দুই
নার্সের মধ্যে। বৃহস্পতিবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ওই নার্সকে ভেন্টিলেশন থেকে বার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। তাঁরা জানিয়েছেন, তরুণীর শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি। পৃঃ ৭
ফর্ম ৭ বিতর্ক
}} ভোটার নিয়ে আপত্তি জানানোর জন্য সংশ্লিষ্ট ফর্ম ৭ জমা না নেওয়ার অভিযোগে জেলায় জেলায় উত্তেজনা অব্যাহত থাকল বৃহস্পতিবারও। নানা জায়গায় বিক্ষোভ দেখাল বিজেপি,
কোথাও তাদের সঙ্গে গোলমাল বাধল তৃণমূল কংগ্রেসের। ভোটারের নাম নিয়ে আপত্তি জানানোর সময়সীমা ১৯ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এসআইআর ঘিরে রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ প্রয়োগ করে যাবতীয় দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে নেওয়ার আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পৃঃ ৭
অবস্থান স্পষ্ট
}} মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফের মনরেগা প্রকল্পে চলতি অর্থ বছরের শ্রম বাজেটের প্রস্তাব পাঠানোর অনুরোধ করল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। একই সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের স্পষ্ট অবস্থান হল, পশ্চিমবঙ্গে নতুন করে মনরেগা-র কাজ চালুর পরে আর্থিক দুর্নীতির পুনরাবৃত্তি রুখতে যে সব শর্ত চাপানো হয়েছে, তা শিথিল করা হবে না। পৃঃ ৮