বাতিল অনুষ্ঠান
বাতিল করা হল ‘ও রোমিয়ো’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। শোনা যাচ্ছে, গ্যাংস্টার হুসেন উস্তারার জীবনকাহিনি নিয়ে এ ছবি বানিয়েছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। মুখ্য চরিত্রে রয়েছেন শাহিদ কপূর। সম্প্রতি মুক্তি পেয়েছে টিজ়ার। আর তার পর থেকেই এ ছবি নিয়ে আগ্রহ বেড়েছে অনুরাগীদের। আগামী ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনস ডে-র আগে মুক্তি পাওয়ার কথা ছবিটির। কথা ছিল, তার আগে ট্রেলার লঞ্চ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে ‘ও রোমিয়ো’র টিম। তবে হুসেন উস্তারাকে নিয়ে ছবি করায় সম্প্রতি পরিচালক বিশাল ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে আইনি নোটিস পাঠিয়েছেন উস্তারা-কন্যা সনবার শেখ। খেসারত হিসেবে ছবির টিমের থেকে দু’কোটি টাকাও চেয়েছেন সনবার। এর পরই নাকি নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিকে মাথায় রেখে ট্রেলার লঞ্চ-সহ সব অনুষ্ঠান বাতিল করেছেন নির্মাতারা।