চর্চায় রাষ্ট্রপতি শাসন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর
প্রেমাংশু চৌধুরী অনমিত্র সেনগুপ্ত
নয়াদিল্লি, ৫ মার্চ: পশ্চিমবঙ্গে ভোট ঘোষণার আগে ‘বিচারাধীন’ ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যতের ফয়সালা হবে কি না, তা নিয়ে প্রশ্ন যথেষ্টই। আবার এসআইআর-এর পুরো কাজ শেষ করে ভোট করাতে গেলে তার আগে বিধানসভার মেয়াদ শেষ হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে বিজেপি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে বিধানসভা নির্বাচন করাতে চাইছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠল।
রাজনৈতিক শিবির মনে করছে, আগামী ১০ মার্চ সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি রয়েছে। ৯ ও ১০ মার্চ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ‘ফুল বেঞ্চ’ পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছে। তার পরেই গোটা ছবি স্পষ্ট হবে।
এরই মধ্যে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস আচমকা ইস্তফা দিয়েছেন। তাঁর বদলে তামিলনাড়ুর রাজ্যপাল, অবসরপ্রাপ্ত আইপিএস আর এন রবিকে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপাল নিয়োগ করা হচ্ছে। তার পরে অমিত শাহের পশ্চিমবঙ্গের ‘রণকৌশল’ নিয়ে নতুন করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব প্রশ্ন তুলেছেন। বিরোধী শিবিরের মতে, যদি সত্যিই বিজেপি রাষ্ট্রপতি শাসন করে পশ্চিমবঙ্গে ভোট করানোর মতলব করে থাকে, তা হলে রাজ্যপালের পদে ইন্টেলিজেন্স ব্যুরোর গুরুত্বপূর্ণ পদে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আর এন রবি অনেক বেশি কার্যকর ভূমিকা নেবেন।
খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপালের ইস্তফার