স্যামিদের দেশে ফিরতে বিশেষ বিমান
নিজস্ব প্রতিবেদন
৫ মার্চ: ড্যারেন স্যামির আবেদন শুনে ওয়েস্ট ইন্ডিজ় দলের দেশে ফেরার চার্টার্ড বিমানের ব্যবস্থা করল আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরের দিনই দেশে ফেরার কথা ছিল স্যামিদের। কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ থাকায় দেশে ফিরতে পারছিলেন না তাঁরা।
ক্যারিবিয়ান দলের কোচ স্যামি সমাজমাধ্যমে জানিয়েছিলেন, ‘‘আমি শুধু দেশে ফিরতে চাই।’’ শেষ পর্যন্ত আসরে নামে আইসিসি। সংবাদ সংস্থা পিটিআইকে একটি সূত্র জানায়, ‘‘চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের দেশে ফেরার জন্য।’’ স্যামিও সমাজমাধ্যমে জানান, ‘‘এর চেয়ে বেশি ওয়েস্ট ইন্ডিজ় দল এখন আর কিছু চায় না।’’