সরব: ভাতা বৃদ্ধি এবং বেতন কাঠামোর দাবিতে বিক্ষোভ মিছিল পার্শ্ব শিক্ষকদের। বৃহস্পতিবার শিয়ালদহ থেকে শুরু হয়ে এই মিছিল যায় কলেজ স্কোয়ার পর্যন্ত। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সভাপতি ভগীরথ ঘোষ বলেন, ‘‘এখনও চলতি মাসে পার্শ্ব শিক্ষকদের বেতন হল না। রমজান মাসে বেতন না হওয়ায় অনেকে অসুবিধার মধ্যে পড়েছেন। গত আট বছর আমাদের বেতন বাড়েনি। এ বারের বাজেটে মাত্র এক হাজার টাকা ভাতা বেড়েছে। বেতন কাঠামো তৈরি করে বেতন না বাড়ালে আমাদের এই আন্দোলন চলবে।’’ ছবি: দীপঙ্কর মজুমদার