২৯১ আসনে প্রার্থী ঘোষণা n মমতা বললেন, নতুন আনতে হয়
বাদ গেলেন ৭৪ বিধায়ক
নিজস্ব সংবাদদাতা
ভারসাম্য রেখেই তৃণমূল কংগ্রেসে নবীনের স্বীকৃতিতে ছাড়পত্র দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী বিধানসভা ভোটে ২৯১ আসনের প্রার্থীর নাম ঘোষণা করে কার্যত সেই বার্তাই দিলেন তৃণমূল নেত্রী। তৃণমূলের তালিকায় ৬০ বছর বয়সের নীচে রয়েছে ২১৯ জন। পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘কাজের ভিত্তিতে মূল্যায়ন’ হবে বলে যে ঘোষণা করেছিলেন, নিজের পুরনো কিছু সঙ্গীকে রেখে ৭৪ বিধায়কের জায়গায় নতুন মুখে সায় দিয়ে তা-ও অনুমোদন করে দিলেন মমতা। অন্তত ১৫ জন বিধায়কের কেন্দ্র বদলে দেওয়া হয়েছে। কালীঘাটে মঙ্গলবার দলের প্রার্থীতালিকা ঘোষণা করে তিনি বলেন, ‘‘যাঁদের মনোনয়ন দিতে পারিনি, তাঁরা যেন আমাকে ভুল না বোঝেন। সব নির্বাচনে কিছু কিছু নতুন আনতে হয়। পুরাতনদের কাজে লাগাতে হয়।’’
পরে সমাজমাধ্যমে অভিষেকও লিখেছেন, ‘‘তরুণদের উদ্যম, অভিজ্ঞদের প্রজ্ঞা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অঙ্গীকারবদ্ধ।’’
তৃণমূল সূত্রে প্রাপ্ত হিসেব অনুযায়ী, ২৯১টি আসনের প্রার্থীদের মধ্যে ২১৯ জনেরই বয়স ৬০ বছরের মধ্যে। রাজনৈতিক শিবিরের একাংশ মনে করিয়ে দিচ্ছে, অনিল বিশ্বাস সিপিএমের রাজ্য সম্পাদক থাকাকালীন ২০০৬ সালের বিধাসভা ভোটে একশো’র কাছাকাছি আসনে মুখ বদল করেছিল বামফ্রন্ট। এবং তার পরে প্রায় ৩০ বছরের প্রতিষ্ঠান-বিরোধিতাকে ঠেকিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরেছিল সপ্তম বামফ্রন্ট সরকার।
চতুর্থ বার সরকার গঠনের লক্ষ্যে এ বারের নির্বাচনে প্রার্থী বাছাইয়ে চূড়ান্ত সতর্কতার ছাপ রাখল তৃণমূল। তিন বারের সরকার থাকায় প্রতিষ্ঠান-বিরোধিতা ও সামগ্রিক রাজনৈতিক পরিবেশ বিচার করে বয়স ও কাজের বিচারে মনোনয়নে বড় রকমের পরিবর্তন করেছেন মমতা ও অভিষেক। তৃণমূলে মমতার জমানার নেতা হিসেবে পরিচিত শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, বিমান বন্দ্যোপাধ্যায়দের প্রার্থী করেছে তৃণমূল। শোভনদেবের আসন বদল হয়েছে। খড়দহের বদলে তিনি লড়বেন বালিগঞ্জে। জেলায়ও পুরনোদের মধ্যে মলয় ঘটক, মানস ভুঁইয়া, অশোক দেব, দীনেন রায়, বঙ্কিম হাজরা, শান্তিরাম মাহাত, বিপ্লব মিত্র, কল্লোল খাঁয়ের মতো নেতারাও আছেন এ বারের লড়াইয়ে। পাহাড়ের তিনটি আসনে স্থানীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে ছেড়েছে তৃণমূল। মনোনয়নে তফসিলি জাতি ও জনজাতিদের গুরুত্ব প্রমাণে অভিষেক বলেন, ‘‘তফসিলি সংরক্ষিত আসন ৮৫টি। এই অংশের ৯৫ জন প্রার্থী হয়েছেন। ৫২ জন মহিলা প্রার্থী