Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 18th Mar 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 1
Wednesday, 18 Mar, 2026

Share Article

facebook
X
Whatsapp

১৯ পুলিশকর্তার বদলি, ঢালাও পর্যবেক্ষক রাজ্যে

নিজস্ব সংবাদদাতা

ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সকলকেই বদল করে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। তার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার ১৯ জন পুলিশ আধিকারিককে বদল করল তারা। সেই তালিকায় রয়েছেন ১২ জন পুলিশ সুপার, এডিজি উত্তর ও দক্ষিণবঙ্গ, চার জন পুলিশ কমিশনার এবং কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল)। অর্থাৎ, শীর্ষ এবং মধ্যপর্যায়ের গুরুত্বপূর্ণ বেশিরভাগ পদে থাকা আধিকারিকদেরই বদলে দিল কমিশন। এর পরের পর্যায়ে জেলাশাসক স্তরে কোনও বদল হবে কি না, তা নিয়ে চর্চা বেড়েছে প্রশাসনের অন্দরে। এর পাশাপাশি, ভোটমুখী পাঁচ রাজ্যের (পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরি) জন্য মোট ১১১১ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে দিল্লির নির্বাচন সদন। তার মধ্যে ৪৭৮ জন পর্যবেক্ষক শুধু এ রাজ্যের জন্যই, যা বাকিদের তুলনায় সর্বাধিক।

এ দিন সকালেই কমিশন লিখিত ভাবে জানিয়েছে, উত্তরবঙ্গের নতুন এডিজি হিসেবে নিয়োগ করা হয়েছে কে জয়রামনকে, যিনি দীর্ঘদিন ধরেই তুলনায় অনেক কম গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। এডিজি (দক্ষিণবঙ্গ) হিসেবে কমিশন নিয়োগ করেছে রাজেশ কুমার সিংহকে। চার পুলিশ কমিশনারের মধ্যে আসানসোল-দুর্গাপুরে নিয়োগ করা হয়েছে প্রণব কুমারকে। হাওড়ার পুলিশ কমিশনার হয়েছেন অখিলেশ কুমার চতুর্বেদী, ব্যারাকপুরের পুলিশ কমিশনার নিয়োগ করা হয়েছে অমিত কুমার সিংহকে এবং সুনীল কুমার যাদবকে চন্দননগরের পুলিশ কমিশনার করা হয়েছে। ঘটনাচক্রে, কিছু দিন আগেই রাজ্য সরকার পুলিশ তথা আইপিএস স্তরে যে রদবদল করেছিল, তা অনেকটাই বদলে দিয়েছে কমিশন।

১২ জন পুলিশ সুপারও বদল হয়েছেন এ দিন। বারাসত পুলিশ জেলা, কোচবিহার, বীরভূম, ইসলামপুর পুলিশ জেলা, হুগলি (গ্রামীণ), ডায়মন্ড হারবার পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, মালদহ, পূর্ব মেদিনীপুর, জঙ্গিপুর এবং পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে থাকা পুলিশ সুপারদের বদলে দিয়েছে কমিশন। কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই পদে বসানো হয়েছে ওয়াই এস জগন্নাথরাওকে। কমিশনের নির্দেশ, নতুন নিযুক্ত প্রত্যেক আধিকারিককে দায়িত্ব নিতে হবে আজ, বুধবার সকাল ১১টার মধ্যে। যাঁদের অপসারণ করা হয়েছে, তাঁদের নির্বাচনের সঙ্গে যুক্ত

সম্পূর্ণ পাতা