a
পাশাপাশি
১ কাঁকা-কাঁপা গলায়।
৪ মৌমাছি, ভ্রমর।
৬ হস্তিশাবক।
৯ বেপরোয়া, নিজে মরেও মারতে প্রস্তুত এই ভাবযুক্ত।
১০ সনেটজাতীয় কবিতায় ছ’টি চরণের সমষ্টি।
১১ গচ্ছিত বস্তু রক্ষাকারী।
১৩ অভ্যুদয়সম্বন্ধীয়, মাঙ্গলিক।
১৪ প্রধানত অপরাহ্ণের জলযোগ।
১৫ নির্ধারণ, ধার্য করা।
১৭ বাংলা ছন্দবিশেষ।
২০ নিজের কানে।
২১ মোক্ষদাতা, বিষ্ণু।
২২ বিষ্ণুপুরের ঐতিহাসিক কামান।
২৩ ঢিল ছোড়া।
২৪ যে শ্রেষ্ঠ নয়।
২৬ পাপ দ্বারা বিদ্ধ নয়।
২৮ মূর্ছা, বিহ্বলতা।
৩১ বালা, বৃত্তাকার অঞ্চল।
৩২ তরঙ্গহীন।
৩৪ বন্দনীয় বা সম্ভ্রান্ত বংশ।
৩৫ নির্দিষ্ট মেয়াদযুক্ত।
৩৬ পারদযুক্ত আয়ুর্বেদিক ওষুধ।
উপর-নীচে
১ যমুনা নদী।
২ কুঠারধারী ব্যক্তি।
৩ গুটিপোকার লালাজাত তন্তু।
৪ মউল গাছ বা তার ফুল।
৫ ইক্ষ্বাকুবংশীয় রাজা সৌদাস।
৬ উটকে এ নামেও ডাকে।
৭ কোনও অঞ্চলে বসবাসকারী জনসমাজ।
৮ এই রাক্ষসের দৃষ্টিতে শত্রু পুড়ে ছাই হয়ে যেত।
১২ মঙ্গলজনক।
১৩ জমি কিংবা অন্য
সম্পত্তির অধিকার নির্দেশক আজ্ঞাপত্র।
১৬ বিভীতক বৃক্ষ, সূর্য।
১৮ ত্রিকালজ্ঞ।
১৯ যে পশুর চোখ অন্ধকারে জ্বলে।
২০ নিজের চোখে।
২৪ পুনর্জন্ম থেকে মুক্তি।
২৫ রাজ্যশাসন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন।
২৬ অবসরের অভাব।
২৭ ক্রম অনুসারে।
২৯ মীমাংসাদর্শনে পণ্ডিত।
৩০ অস্ত্রাদিতে ধার দেওয়া বা ধাতু পালিশ করার পাথর।
৩২ আদিহীন, উৎপত্তিহীন।
৩৩ কেশ, চুল।