ব্যাহত উড়ান
ড্রোন হানার জন্য মঙ্গলবারও দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে উড়ান স্বাভাবিক হয়নি। দুবাই ও ফুজ়াইরাহ থেকে এ দিনও বহু উড়ান বাতিল হয়েছে। বিমান চলাচল নিয়ে অনিশ্চয়তার জন্য ভারতীয় বিমান সংস্থাগুলি যাত্রীদের ভ্রমণ সংক্রান্ত নির্দেশিকার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে। মঙ্গলবার এয়ার ইন্ডিয়া তাদের নিয়মিত ও বিশেষ উড়ান মিলে পশ্চিম এশিয়ার বিভিন্ন গন্তব্যে ৪৪টি উড়ান চালানোর কথা জানিয়েছে। অন্যা উড়ান সংস্থাও অনিশ্চয়তার জন্য যাত্রীদের সফরের তারিখ বদল করার আর্জি জানিয়েছে। এর জন্য কোনও খরচ করতে
হবে না। নিজস্ব সংবাদদাতা