Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 18th Mar 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 9
Wednesday, 18 Mar, 2026

Share Article

facebook
X
Whatsapp

দুর্ঘটনায় আহতের মৃত্যু হাসপাতালে

}} গাড়ির ধাক্কায় জখম এক বৃদ্ধের মৃত্যু হল হাসপাতালে। পুলিশ জানিয়েছে, মৃত কল্যাণকুমার অধিকারী (৬৮) হাবড়ার হিজলপুকুরের বাসিন্দা। রবিবার রাতে জিরাট রোড ধরে হেঁটে যাওয়ার সময়ে দোতলাবাড়ি এলাকায় কল্যাণকে ধাক্কা মারে একটি গাড়ি। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান এলাকার মানুষ। সেখান থেকে চিকিৎসকেরা প্রথমে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় কল্যাণের মৃত্যু হয়। মঙ্গলবার ময়না তদন্তের পরে দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।

যান্ত্রিক মেরামতি

}} হাওড়া পুরসভা এলাকায় জল সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নাজিরগঞ্জের পাম্পিং স্টেশনে জরুরি মেরামতির কাজ শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটি ও পরিকাঠামোর বেহাল দশা কাটাতে কেএমডিএ প্রায় ৮২ হাজার টাকা বরাদ্দ করেছে। মাত্র সাত দিনের মধ্যে এই কাজ শেষ করার কড়া নির্দেশ রয়েছে। প্রশাসনিক সূত্র জানাচ্ছে, যুদ্ধকালীন তৎপরতায় পাম্পিং স্টেশনের সরঞ্জাম সংস্কার করা হচ্ছে।

নালা সাফাই

}} বর্ষায় জমা জলের দুর্ভোগ থেকে শহরবাসীকে রেহাই দিতে বেহালা ও ঠাকুরপুকুর এলাকায় নিকাশি নালা সাফাইয়ের কর্মসূচি হাতে নিল পূর্ত দফতর। ডায়মন্ড হারবার রোডের দু’পাশের ভূগর্ভস্থ বক্স ড্রেনগুলি থেকে পলি তোলার জন্য প্রায় ৩৫ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে। চার মাসের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ রয়েছে। ঠিক সময়ে নিকাশি ব্যবস্থা সচল হলে বৃষ্টির জমা জল দ্রুত নামবে এবং ভোগান্তি কমবে।

ঝড়ে ক্ষয়ক্ষতি

}} চৈত্রের শুরুতেই কালবৈশাখীর দাপট। হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে কোথাও টিনের চাল উড়ল, কোথাও ওপড়াল গাছ। সোমবার রাতে ঝড়বৃষ্টিতে হাসনাবাদ কালীবাড়ি এলাকায় মহিলা পরিচালিত একটি সমবায় সমিতির ঘরের টিনের চাল উড়ে যায় এবং দেওয়ালে ফাটল ধরে। বৃষ্টির জল ঘরে ঢুকে যাওয়ায় নথি ও জরুরি কাগজপত্র নষ্ট হয়েছে বলে জানান সদস্যেরা। সমিতির অন্তর্ভুক্ত প্রায় ৪৫০ জন মহিলা এই অফিসঘর থেকে বিভিন্ন সরকারি প্রকল্প, স্বনির্ভর গোষ্ঠীর কাজ এবং ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত কার্যকলাপ পরিচালনা করেন বলে জানা গিয়েছে। ঝড়ে ব্যারাকপুর, বারাসত, ভাঙড়, ক্যানিং, বাসন্তী ও গোসাবার বহু জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে। বেশ কিছু জায়গায় বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়ে। বহু দোকান, বাড়ির চাল উড়ে গিয়েছে। রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বিস্তীর্ণ এলাকায়। ভাঙড়ের পানাপুকুর-সহ বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টিতে আনাজের ক্ষয়ক্ষতির পাশাপাশি আমের মুকুলও প্রচুর পরিমাণে ঝরেছে। 

দুর্ঘটনায় মৃত্যু

}} পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক চালকের। জখম হয়েছেন আর এক আরোহী। মঙ্গলবার দুপুরে ডোমজুড়ের হাওড়া-আমতা রোড ধরে বাইকে যাচ্ছিলেন মাকড়দহ ঝালোয়ারবেড়ের বাসিন্দা, মিষ্টির ব্যবসায়ী পবিত্র ঘোষ (৪৫)। পুলিশ জানায়, উল্টো দিক থেকে আসা একটি ট্রাক এবং একই সঙ্গে আসা একটি বাইককে পাশ কাটানোর সময়ে বাইকের নিয়ন্ত্রণ হারান পবিত্র। ট্রাকের নীচে পড়ে তিনি গুরুতর আহত হন। অন্য বাইক-আরোহীও রাস্তার অন্য দিকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পুলিশ দু’জনকেই ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পবিত্রকে মৃত ঘোষণা করেন। অপর বাইক আরোহীকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আবর্জনায় আগুন

}} মঙ্গলবার দুপুরে চাঁপদানির
জি টি রোড সংলগ্ন গঙ্গাপাড়ে আবর্জনার স্তূপে আগুন লাগল। দমকলের একটি ইঞ্জিন এসে
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুন লাগার কারণ দেখা হচ্ছে বলে জানান চাঁপদানির দমকল বিভাগের অন্যতম আধিকারিক সমরেশ হাজরা। স্থানীয়দের অভিযোগ, পুরসভার কর্মীরা ওই জায়গায় আবর্জনা ফেলেন। চাঁপদানির পুরপ্রধান সুরেশ মিশ্রের দাবি, ‘‘পুরসভার আবর্জনা ফেলার অন্য জায়গা আছে।’’

সম্পূর্ণ পাতা