পুলিশে রদবদল
নিজস্ব সংবাদদাতা
নির্বাচন ঘোষণার পর থেকে পুলিশ-প্রশাসনে নানা রদবদল হচ্ছে। মঙ্গলবার হুগলি জেলা গ্রামীণ
পুলিশ সুপার কামনাশিস সেনকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল কুমার সানি রাজকে। তিনি রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট পদে ছিলেন। চন্দননগরের পুলিশ কমিশনার কোটেশ্বর রাওকে সরিয়ে সুনীলকুমার যাদবকে ওই দায়িত্বে আনা হয়েছে। সুনীল ডিআইজি (উপকূল
নিরাপত্তা) ছিলেন।