Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 24th Jun 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • আনন্দ প্লাস
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
  • খেলা
  • প্রথম পাতা
  • আনন্দ প্লাস
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 10
Wednesday, 24 Jun, 2026

Share Article

facebook
X
Whatsapp

বিয়ের ধুমধাম হল না, ফিরছে মেয়ের দেহ

নিজস্ব সংবাদদাতা

জগৎবল্লভপুর: মেয়ের বিয়ের আলোচনা সারতে ক’দিন আগেই কলকাতা থেকে লখনউ গিয়েছিল সামন্ত পরিবার। মঙ্গলবার পরিজনেরা গেলেন অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সেই মেয়েরই দেহ ফিরিয়ে আনতে!

সোমবার লখনউয়ের আলিগঞ্জে একটি কোচিং সেন্টারের তেতলায় আগুন লেগে মৃত্যু হয়েছে নিউ আলিপুরের বাসিন্দা অনামিকা সামন্ত (২৭) এবং তাঁর হবু স্বামী, লখনউয়ের বাসিন্দা নীলেশ কুমারের (২৮)। নভেম্বরে বিয়ের কথা ছিল তাঁদের। গত সপ্তাহেই চূড়ান্ত কথাবার্তা সারতে লখনউয়ে মেয়ের হবু শ্বশুরবাড়িতে গিয়েছিলেন অনামিকার বাবা-মা ও কাকা। মঙ্গলবার ফের তাঁরা রওনা দিলেন অনামিকার দেহ আনতে।

পরিবার সূত্রের খবর, নিউ আলিপুরে থাকলেও অনামিকাদের পৈতৃক বাড়ি হাওড়ায়। নিউ আলিপুরে অনামিকার বাবা বিশ্বনাথ সামন্তের গ্যারাজের ব্যবসা। সাড়ে তিন বছর ধরে কর্মসূত্রে লখনউয়ে থাকতেন অনামিকা। ওই কোচিং সেন্টারে প্রশিক্ষকের কাজ করতেন। একই ভবনে অফিস ছিল নীলেশের।

অনামিকার কাকা বিদ্যুৎ লখনউ থেকে বলেন, ‘‘গ্রামের বাড়িতে ভাইঝির বিয়ের অনুষ্ঠান হবে বলে পরিকল্পনা চলছিল। সব শেষ হয়ে গেল।’’ একান্নবর্তী সামন্ত পরিবারের গ্রামের বাড়ি উৎসবে অনামিকার উপস্থিতিতে সরগরম হয়ে উঠত। সেই বাড়িতেই এখন শোকের ছায়া।

সম্পূর্ণ পাতা