Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 24th Jun 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • আনন্দ প্লাস
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
  • খেলা
  • প্রথম পাতা
  • আনন্দ প্লাস
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 10
Wednesday, 24 Jun, 2026

Share Article

facebook
X
Whatsapp

ধৃত প্রাক্তন পুরপ্রধান

}} দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে হালিশহরের প্রাক্তন পুরপ্রধান, তৃণমূলের শুভঙ্কর ঘোষ ও তাঁর ভাই পাপন ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার ব‍্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠান। শুভঙ্করের যদিও দাবি, “এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।” অন‍্য দিকে, এ দিন ব্যারাকপুরে বেআইনি ভাবে নির্মিত তৃণমূলের একাধিক কার্যালয় বুলডোজ়ার দিয়ে ভাঙা হয়।

ব্যাগবন্দি দেহ

}} ব্যাগবন্দি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল সোনারপুরে। মঙ্গলবার সকালে রাজপুর-সোনারপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ময়লাপোতায় আবর্জনার মধ্যে একটি নীল রঙের বড় ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাগটি থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ এসে ব্যাগ খুলে দেখে, এক ব্যক্তির পচাগলা দেহ রয়েছে। দেহটি মাঝবয়সি পুরুষের বলে জানিয়েছে পুলিশ। তবে মৃতের পরিচয় জানা যায়নি। পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করে দেহটি রাতে এলাকায় ফেলে দিয়ে যাওয়া হয়েছে।

হাজিরার নির্দেশ

}} পূর্ব কলকাতা জলাভূমির বেআইনি নির্মাণ না ভাঙায় দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, কলকাতা পুরসভার কমিশনার এবং রাজ্য জলাভূমি কর্তৃপক্ষের চিফ টেকনিক্যাল অফিসারকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। জলাভূমিতে বেআইনি নির্মাণ নিয়ে মামলা হয়েছিল। মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, একাধিক বেআইনি নির্মাণ চিহ্নিত করে ভাঙার নির্দেশ দিয়েছিল কোর্ট। কিন্তু প্রশাসন পদক্ষেপ না করায় এই নির্দেশ। ১৪ জুলাই পরবর্তী শুনানি।

জোড়া শৃঙ্গের শীর্ষে

}} উত্তরাখণ্ডের সাত হাজারি ত্রিশূল শৃঙ্গে সফল আরোহণ করলেন বাঙালি আরোহীরা। পর্বতারোহী রমেশ রায়ের নেতৃত্বে ওই শৃঙ্গে অভিযানে যাওয়া একটি দল গত ২০ জুন শৃঙ্গের শীর্ষে পৌঁছন। ওই দিন সকাল ১০টা ৫৫ মিনিটে সফল আরোহণ করেন দলের তিন সদস্য— রাজেন্দ্র যাদব, সুমন দাস ও সুজয় কুণ্ডু। আগের দিন ওই তিন জনের সঙ্গে পর্বতারোহী মলয় মুখোপাধ্যায় সামিটের উদ্দেশ্যে বেরোলেও ক্র্যাম্পন-বিভ্রাটের জেরে তাঁকে ফিরে আসতে হয়। এ ছাড়া, হিমাচল প্রদেশের মূলকিলা শৃঙ্গাভিযানে যাওয়া, পর্বতারোহী রুদ্রপ্রসাদ হালদারের নেতৃত্বে সাত জনের একটি দল গত ১৯ জুন মূলকিলা ৫ (৬৩৭০ মিটার) শৃঙ্গে সফল আরোহণ করেছেন। পড়শি মূলকিলা ৪ (৬৫১৭ মিটার) শৃঙ্গে অভিযান চালালেও খারাপ আবহাওয়ার কারণে শীর্ষের মাত্র ২৫০ মিটার নীচ থেকে তাঁদের ফিরতে হয়।

গাড়িতে আগুন

}} মেয়ো রোডের কাছে একটি গাড়িতে সোমবার রাতে আগুন লাগল। পুলিশ সূত্রের খবর, রাত সাড়ে ১১টা নাগাদ আগুনের খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। কিছু ক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। কী ভাবে আগুন লাগল, খতিয়ে দেখছে পুলিশ।

দুর্ঘটনায় জখম ৬

}} দু’টি বাইকের মুখোমুখি ধাক্কায় আহত হলেন ছ’জন। মঙ্গলবার রাতে, দেগঙ্গার জীবনপুর বাজার সংলগ্ন এলাকায়। পুলিশ জানায়, রাত ৮টা নাগাদ বেড়াচাঁপার দিক থেকে জীবনপুরের দিকে যাচ্ছিল একটি বাইক। আর একটি বাইক আসছিল উল্টো দিক থেকে। দু’টিতেই তিন জন করে ছিলেন। স্থানীয়েরা জানিয়েছেন, বাইক দু’টি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে। ছ’জন যাত্রী রাস্তায় ছিটকে পড়েন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনের অবস্থা সঙ্কটজনক।

বঁটির কোপ, ধৃত

}} পড়শি মহিলাকে বঁটি দিয়ে কোপ মারার অভিযোগে গ্রেফতার করা হল এক বধূকে। হাবড়ার আনোয়ারবেড়িয়া নন্দনকানন এলাকার ঘটনা। ধৃতের নাম কুসুম রায়। পুলিশ জানায়, সোমবার পড়শি মণিকা সরকারের সঙ্গে বিবাদ চলাকালীন তাঁকে কোপ মারেন কুসুম। পরে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।

সম্পূর্ণ পাতা