চাষির স্বার্থ রক্ষায়
নয়াদিল্লি, ২৩ জুন: নয়া মধ্যস্থতাকারীদের এড়িয়ে ডাল এবং তৈলবীজ সরাসরি চাষিদের থেকে কিনতে হবে নাফেড ওবং এনসিসিএফ-কে। নির্দেশ কেন্দ্রের। উদ্দেশ্য, উপযুক্ত দাম পাওয়ার ব্যবস্থা করে সেগুলি উৎপাদনে চাষিদের উৎসাহিত করা এবং আমদানি কমানো। উল্লেখ্য, সমবায় সমিতিগুলির কৃষিপণ্য বিপণন এবং কৃষকদের সঙ্গে ক্রেতার যোগযোগ ব্যবস্থা পরিচালনার দায়িত্বে নাফেড এবং এনসিসিএফ। আজ নাফেডের এক অনুষ্ঠানে সমবায়মন্ত্রী অমিত শাহ বলেন, ডাল ও তৈলবীজের প্রয়োজন মেটাতে দেশ স্বনির্ভর নয়। আমদানিতে ভরসা করতে হয়। তাই এই ব্যবস্থা। প্রসঙ্গত, ভারতকে প্রতি বছর ৬০-৭০ লক্ষ টন ডাল এবং ১.৫-১.৬ কোটি টন তৈলবীজ আমদানি করতে হয়। মন্ত্রী বলেন, মধ্যস্থতাকারীদের জন্যই ন্যূনতম সহায়ক মূল্য চাষিদের হাতে পৌঁছচ্ছে না। সেই কবল থেকে মুক্তি পাওয়া জরুরি। সংবাদ সংস্থা