Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 24th Jun 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • আনন্দ প্লাস
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
  • খেলা
  • প্রথম পাতা
  • আনন্দ প্লাস
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 6
Wednesday, 24 Jun, 2026

Share Article

facebook
X
Whatsapp

অগ্নিকাণ্ডে ধৃত ৪

}} লখনউয়ের কোচিং সেন্টারে আগুন লেগে ১৫ জনের মৃত্যুর ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ। আলিগঞ্জ থানায় এফআইআর হয়েছিল ছয় জনের বিরুদ্ধে। সোমবারই গ্রেফতার করা হয়েছে রামকৃষ্ণ উপাধ্যায়, বীরেন্দ্র প্রসাদ শুক্ল, তুষার কৃষ্ণ জয়সওয়াল এবং সুরেশ কুমার সাহুকে। ধৃতেরা ওই নির্মাণের যৌথ মালিক। এরই মধ্যে কোচিং সেন্টারটিকে নিয়ে কিছু চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। ওই নির্মাণের এক জন মালিক সুরেন্দ্র শুক্লের নাম ২০১৫ সালে উত্তরপ্রদেশ কম্বাইন্ড প্রি মেডিক্যাল টেস্ট (পিএমটি/সিপিএমটি)-এ প্রশ্নফাঁস কাণ্ডে জড়িয়েছিল। কিন্তু প্রমাণের অভাবে সে মুক্তি পায়। বাড়িটি একটি অবৈধ নির্মাণ বলেও অভিযোগ উঠেছে। ভবনটি বসবাসের জন্য নির্মাণ করা হলেও বাণিজ্যিক কাজে তা ব্যবহার করা হচ্ছিল। ২০১৬ সালেই েসটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু লখনউ উন্নয়ন কর্তৃপক্ষের (এলডিএ) কর্তাদের যোগসাজশে তা প্রত্যাহার করা হয়েছিল। এত মৃত্যুর পর এলডিএ ভবনটি ভেঙে ফেলতে ফের নোটিস দিয়েছে।

ইডি-র তল্লাশি

}} আর্থিক অনিয়মের অভিযোগ তুলে সোনা শোধন এবং গয়না রফতানিকারী রাজেশ এক্সপোর্টসের বিরুদ্ধে তদন্তে চালাচ্ছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। সূত্রের খবর, মঙ্গলবার বিদেশি মুদ্রা পরিচালনা আইনে (ফেমা) বেঙ্গালুরু ও মুম্বইয়ে সংস্থাটির দফতরে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজেশ এক্সপোর্টস এবং তার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, গুজরাতের ব্যবসায়ী রাজেশ মেহতার বিরুদ্ধে আয়ের মিথ্যে হিসাব দাখিলের অভিযোগ তুলেছে সেবি। গরমিলের অঙ্ক ২০২০-২১ সাল থেকে পাঁচ বছরে প্রায় ১৫.১৫ লক্ষ কোটি টাকা। ভুয়ো লেনদেন, বেআইনি তহবিল হস্তান্তর, লগ্নিকারীদের থেকে তথ্য গোপনের অভিযোগও রয়েছে। সেই সব বিষয়েই তদন্ত চালাচ্ছে সেবি। রাজেশের শেয়ার কেনাবেচায় নিষেধাজ্ঞা বসেছে আগেই। তিনি অবশ্য দাবি করেছিলেন, প্রতারণা নয়, একটা ভুল বোঝাবুঝির ফলে সমস্যা হয়েছে।

শেয়ারে ধস

}} মঙ্গলবার সেনসেক্স ৮৯৩.৩৯ পড়ে দাঁড়াল ৭৬,২০০.৬৮ অঙ্কে। এক সময় ১০১১.৫৬ নেমে গিয়েছিল। নিফ্‌টি ২৭৮.৮০ কমে হল ২৩,৮২৪.১০। পড়েছে টাকার দামও। ডলার ১৩ পয়সা বেড়ে হয়েছে ৯৪.৭৬ টাকা। বাজার মহলের দাবি, এইচডিএফসি ব্যাঙ্ক ও তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির দুর্বল আর্থিক ফল সূচকে ধাক্কা দিয়েছে। বিদেশি লগ্নি সংস্থাগুলির শেয়ার বিক্রিও বহাল ছিল। বিশেষজ্ঞ বিনয় আগরওয়াল বলেন, ‘‘হরমুজ় প্রণালী খোলা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এরই বিরূপ প্রভাব পড়েছে বাজারে।’’ আর এক বিশেষজ্ঞ কমল পারেখের দাবি, ‘‘গত কয়েক দিন ধরে ওঠার ফলে এ দিন হাতের শেয়ার বিক্রি করে মুনাফার টাকা তোলার হিড়িক পড়েছিল লগ্নিকারীদের মধ্যে। তাই এতটা পড়েছে বাজার।’’

শাহের দাবি

}} জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার হওয়াতেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সফল হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ দিল্লিতে নাফেড-এর একটি অনুষ্ঠানে শাহ বলেন, ‘‘আজ শ্যামাপ্রসাদের মৃত্যু দিন। তিনিই প্রথম জম্মু-কাশ্মীরের জন্য আলাদা সংবিধান, পতাকা, কাশ্মীরে ঢোকার প্রশ্নে বিশেষ অনুমতি, সেখানকার জন্য আলাদা প্রধানমন্ত্রী থাকার বিরোধিতা করে পথে নেমেছিলেন। অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার করে তাঁর স্বপ্ন পূরণ করেছে মোদী সরকার।’’ শাহের দাবি, দেশ ভাগের সময়ে পশ্চিমবঙ্গ যে ভারতের সঙ্গে রয়ে যায়, তার পিছনেও শ্যামাপ্রসাদের অবদান ছিল।

এসএফআই-সাহায্য

}} যে সব পরীক্ষার্থী ডাক্তারির সর্বভারতীয় পরীক্ষা-নিট দিতে গিয়ে সমস্যায় পড়েছেন, তাঁদের আইনি সহায়তা দেওয়ার কথা জানাল ছাত্র সংগঠন এসএফআই। সংগঠনের দাবি, তারা একটি বিশেষ নিট অভিযোগ কেন্দ্র চালু করেছে। এর লক্ষ্য ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের আইনি সহায়তা প্রদান, সংসদে সরকারের জবাবাদিহি নিশ্চিত করা এবং সেই সব পরীক্ষার্থীদের সুরক্ষা দেওয়া, যাঁদের ভবিষ্যৎ প্রশ্নফাঁসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পূর্ণ পাতা