কর্কট রোগের ওষুধের দাম কমছে
}} কর্কট রোগীদের সুরাহা দিতে ১৩৭টি ওষুধে মুনাফার হার নির্দিষ্ট করে দিল কেন্দ্র। শনিবার ওষুধের দাম নিয়ন্ত্রক এনপিপিএ জানিয়েছে, ওই হার বেঁধে দেওয়া হয়েছে ৩০ শতাংশে। রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে, এর ফলে খুচরো বাজারে ওই সমস্ত ওষুধের দাম প্রায় ৭০% পর্যন্ত কমতে পারে। ৯ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে।