Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 17th May 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
  • page-15.html
    Page 15
  • page-16.html
    Page 16
  • page-17.html
    Page 17
  • page-18.html
    Page 18
  • page-19.html
    Page 19
  • page-20.html
    Page 20
  • page-21.html
    Page 21
  • page-22.html
    Page 22
  • page-23.html
    Page 23
  • page-24.html
    Page 24
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • রাজ্য/দেশ
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • পত্রিকা
  • পুস্তক পরিচয়
  • প্রথম পাতা
  • অবকাশ
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • রাজ্য/দেশ
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
কলকাতা আনন্দ প্লাস খেলা পত্রিকা পুস্তক পরিচয়
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 15
Saturday, 17 May, 2025

Share Article

facebook
X
Whatsapp

সরস্বতী নদীর দূষণ রোধের পরিকল্পনা এখনও কাগজেই?

নিজস্ব সংবাদদাতা

সরস্বতী নদীর দূষণ রোধে
পরিকল্পনার ঘাটতি নেই— এমনই দাবি বিভিন্ন দফতরের। একাধিক পদক্ষেপের কথাও জানানো হয়েছে সরকারি তরফে। কিন্তু অভিযোগ, বাস্তবে এখনও পর্যন্ত প্রকল্পের
একটি কাজও চোখে পড়ার মতো করে শুরু হয়নি। কারণ, রাজ্য সরকার সূত্রের খবর, দূষণ নিয়ন্ত্রণে
যে বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরি হওয়ার কথা ছিল, তা এখনও হয়নি। সব কিছু ঠিকঠাক চললেও প্রকল্পের কাজ শুরু হতে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

যদিও সরকারি তরফে এ-ও জানানো হয়েছে, ইতিমধ্যে এই নদীর দূষণ রোধে বিভিন্ন জায়গায় কাজ শুরু হয়েছে। কঠিন ও তরল বর্জ্য পরিশোধনের ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।

তার পরেও অবশ্য বিতর্ক থামছে না। কারণ, সরকারি সূত্রের খবর অনুযায়ী, সরস্বতী নদীতে এসে
মেশা সমস্ত ছোট ও বড় নর্দমা, আবর্জনা এবং দূষণের উৎস চিহ্নিত করে যথাযথ পরিকল্পনার জন্য কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) এক বিশেষজ্ঞ পরামর্শদাতাকে
নিয়োগ করতে চেয়েছিল। সেই কারণে ২০২৪ সালে দরপত্র ডাকা
হয়েছিল। কিন্তু সূত্রের দাবি, দরপত্রে কেউই অংশ নেয়নি। ফলে, কাজের বরাত দেওয়া সম্ভব হয়নি। এখন সিদ্ধান্ত হয়েছে, একটি সরকারি সংস্থাকে সরাসরি সেই কাজ
দেওয়া হবে।

পরামর্শদাতা নিযুক্ত হলে কত সময় লাগবে? সরকারি সূত্র অনুযায়ী, চলতি বছরের জুন
মাসের মধ্যে পরামর্শদাতা নিয়োগ করা গেলে পরবর্তী পাঁচ মাসে ডিপিআর তৈরি হওয়ার কথা। সেই রিপোর্ট অনুমোদনের পরে অর্থ
বরাদ্দ ও ঠিকাদার নিয়োগে আরও মাস তিনেক সময় লাগবে। এর পরে মূল কাজ শেষ করতে সময় লাগবে প্রায় দু’বছর।

অর্থাৎ, সব মিলিয়ে বাস্তবে মূল কাজ শুরু হয়ে তার ফল পেতে
সময় লাগবে অন্তত আরও
দু’বছর। অথচ, সরস্বতী নদীর দূষণ রোধ নিয়ে মামলা চলছে ২০১৫ সাল থেকে। এত বছরেও প্রকল্পের কাজ শুরু না হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশবিদেরা।

পরিবেশকর্মী সুভাষ দত্ত বলেন, “হলফনামায় প্রতিশ্রুতি অনেক।
কিন্তু বাস্তবে কিছুই কার্যকর হয়নি। সরস্বতী নদীর পাড়ে আজও
জলজ আগাছা, দুর্গন্ধ আর নর্দমার জলে ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন মানুষ। শুধু পরিকল্পনার কথা বললে সমস্যা মেটে না।”

সরকার জানিয়েছে, বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি হলে দূষণ কমাতে উপযুক্ত প্রযুক্তি, নর্দমার
প্রবাহ কমানো, আবর্জনা শোধন
এবং নদীর জলের মানোন্নয়নের পরিকল্পনা করা যাবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে— যদি সেই প্রাথমিক রিপোর্টই তৈরি না হয়, তা হলে এত পরিকল্পনার বাস্তবায়ন কি
আদৌ সম্ভব?

সম্পূর্ণ পাতা