Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 17th May 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
  • page-15.html
    Page 15
  • page-16.html
    Page 16
  • page-17.html
    Page 17
  • page-18.html
    Page 18
  • page-19.html
    Page 19
  • page-20.html
    Page 20
  • page-21.html
    Page 21
  • page-22.html
    Page 22
  • page-23.html
    Page 23
  • page-24.html
    Page 24
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • রাজ্য/দেশ
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • পত্রিকা
  • পুস্তক পরিচয়
  • প্রথম পাতা
  • অবকাশ
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • রাজ্য/দেশ
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
কলকাতা আনন্দ প্লাস খেলা পত্রিকা পুস্তক পরিচয়
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 15
Saturday, 17 May, 2025

Share Article

facebook
X
Whatsapp

জলে ডুবে মৃত্যু তরুণীর

}} স্বরূপনগরে মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু হল মুম্বইয়ের বাসিন্দা এক তরুণীর। শুক্রবার দুপুরের এই ঘটনায় মৃতার নাম মেহেরুল শাহাবুদ্দিন খান (১৯)। কয়েক দিন আগে মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন মেহেরুল। এ দিন দুপুরে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে স্থানীয় শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আহতের মৃত্যু

}} বাড়ির অস্থায়ী ছাদ থেকে পড়ে জখম হয়েছিলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তাঁর। মৃতের নাম ক্রিস্টোফার উইলিয়াম (৬০)। তিনি পার্ক স্ট্রিট থানার গুলাম সোভান লেনের বাসিন্দা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ একতলা বাড়ির অস্থায়ী ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন ক্রিস্টোফার। তাঁকে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মারা যান তিনি।

শ্রমিকের অপমৃত্যু

}} অস্বাভাবিক মৃত্যু হল এক শ্রমিকের। বৃহস্পতিবার বিকেলে শেক্সপিয়র সরণি থানার মিডলটন রো-তে একটি তেতলা বাড়ির দোতলার একটি ঘরে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ওই ব্যক্তিকে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মুজাহিদ মল্লিক (৪৭)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। ওই বাড়িতে কয়েক দিন ধরে সংস্কারের কাজ করছিলেন মুজাহিদ।

দুর্ঘটনায় মৃত্যু

}} মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানার বীরেন রায় রোড (পশ্চিম)-এ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দেবেন প্রামাণিক (৭০)। তাঁর বাড়ি পর্ণশ্রীতে। ওই ব্যক্তিকে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানান।

মেয়রের ক্ষোভ

}} বর্ষা আসতে খুব বেশি দেরি নেই। কিন্তু, বেহালার বেশ কিছু এলাকায় এখনও শেষ হয়নি কেইআইআইপি-র কাজ। রাস্তা যত্রতত্র খোঁড়া থাকায় যাতায়াত করতে নাজেহাল হচ্ছেন নাগরিকেরা। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এক নাগরিক তাঁর বাড়ির কাছে রাস্তার বেহাল দশার কথা জানাতে কেইআইআইপি-র পদস্থ আধিকারিকদের উপরে রীতিমতো ক্ষুব্ধ হন মেয়র ফিরহাদ হাকিম। আধিকারিকদের তিনি স্পষ্ট জানান, জুলাইয়ের মধ্যে বকেয়া সব কাজ শেষ করতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ধৃত স্বামী

}} স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এক
ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রেজাউল মল্লিক। ক্যানিংয়ের হাটপুকুরিয়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে ধরা হয়। গত ৩০ এপ্রিল বিষ খেয়ে মৃত্যু হয় রেজাউলের স্ত্রীর। ঘটনায় মৃতের মা-বাবার তরফে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।

টোটো উদ্ধার, ধৃত

}} চারটি চোরাই টোটো উদ্ধার
করল ক্যানিং থানার পুলিশ। ঘটনায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে শাহিদ হোসেন মণ্ডল নামে এক ব্যাক্তিকে। পুলিশ জানায়, বিভিন্ন এলাকা থেকে কিছু দিন ধরেই টোটো চুরির অভিযোগ আসছিল। তার তদন্তে নেমে এ দিন দক্ষিণ কালিকাতলা এলাকা অভিযুক্তকে ধরে পুলিশ।

ঝুলন্ত দেহ

}} নিজের বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সায়ন
শীল (২২)। মছলন্দপুরের বেতপুলের বাসিন্দা এই যুবককে বৃহস্পতিবার দুপুরে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন তাঁর বাবা গণেশ শীল। সায়নকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। হাবড়া থানার তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

সম্পূর্ণ পাতা