Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 17th May 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
  • page-15.html
    Page 15
  • page-16.html
    Page 16
  • page-17.html
    Page 17
  • page-18.html
    Page 18
  • page-19.html
    Page 19
  • page-20.html
    Page 20
  • page-21.html
    Page 21
  • page-22.html
    Page 22
  • page-23.html
    Page 23
  • page-24.html
    Page 24
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • রাজ্য/দেশ
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • পত্রিকা
  • পুস্তক পরিচয়
  • প্রথম পাতা
  • অবকাশ
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • রাজ্য/দেশ
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
কলকাতা আনন্দ প্লাস খেলা পত্রিকা পুস্তক পরিচয়
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 17
Saturday, 17 May, 2025

Share Article

facebook
X
Whatsapp

আট দিন পরে ফের শুরু হচ্ছে আইপিএল, মরণ-বাঁচন লড়াই নাইটদের

বেঙ্গালুরুতে বৃষ্টির আশঙ্কা, উদ্বেগ কেকেআর শিবিরে

নিজস্ব সংবাদদাতা

কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়েই শুরু হয়েছিল আইপিএল। ভারত-পাক যুদ্ধাবহে আইপিএল বন্ধ হয় আট দিনের জন্য। শনিবার আবারও সেই আরসিবি-কেকেআর ম্যাচ দিয়েই শুরু হচ্ছে আইপিএল। 

কিন্তু এই কয়েক দিনের মধ্যে ভারতীয় ক্রিকেটে অনেক পরিবর্তন ঘটে গিয়েছে। টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এ বার আইপিএলে চাপমুক্ত হয়ে খেলতে পারবেন তাঁরা।  

শনিবার বেঙ্গালুরুতে বিকেল ৫টা থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাত ১১টা পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির জন্য পণ্ড হয়েছিল দু’দলের অনুশীলন। শুক্রবার তাই আরসিবি দুপুরে অনুশীলন সেরে নেয়। কারণ, শুক্রবার বিকেলেও বৃষ্টির পূর্বাভাস ছিল। শনিবার যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের দরজাও সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। কেকেআর ১৫ পয়েন্টের বেশি পৌঁছতে পারবে না। তাদের প্লে-অফে উঠতে গেলে মুম্বই ও দিল্লিকে বাকি ম্যাচগুলো হারতে হবে। কিন্তু এই সম্ভাবনাগুলো তখনই বাস্তবায়িত হতে পারে, যদি কেকেআর তাদের শেষ দু’টি ম্যাচ জেতে।

আপাতত বেঙ্গালুরুতে তাদের ঘরের মাঠে আরসিবিকে হারাতে মরিয়া কেকেআর। ২০১৪-র পর থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে নাইটদের হারাতে পারেনি আরসিবি। শনিবার কি সেই পরিসংখ্যান পাল্টে যেতে পারে? আরসিবি আজ জিতলেই প্লে-অফের রাস্তা পাকা করে ফেলবে। কিন্তু কেকেআর জিততে না পারলে, আর কোনও আশাই থাকবে না। 

নাইটদের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান মণীশ পাণ্ডে জানিয়েছেন, কেকেআরের কিছু হারানোর নেই। ফলে, চাপমুক্ত হয়েই খেলবে দল। সাংবাদিক বৈঠকে মণীশ বলেন, ‘‘আমাদের এখান থেকে কিছু হারানোর নেই। আমরা মাঝের দিকে কয়েকটা ম্যাচ হেরেছি। এখন দেখলে মনে হয় সেই ম্যাচগুলো কেন জিততে পারলাম না। আমরা আরসিবিকে তাদের ঘরের মাঠে হারাতে চাই। দু’টো ম্যাচ জেতার পরে দেখতে হবে প্রতিযোগিতা কোন দিকে যাচ্ছে।’’

মণীশ মনে করেন, কেকেআরে এই মরসুমে ধারাবাহিকতার অভাব রয়েছে। গত মরসুমে টানা বেশ কিছু ম্যাচ কেকেআর জিতেছিল। ফলে দলের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। কিন্তু এ বার সেটা হচ্ছে না। যা নিয়ে মণীশের বক্তব্য, ‘‘গত বার পরপর জেতার ফলে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। এই বার আমরা একটি জিতছি তো পরেরটা হারছি। আমাদের ব্যাটিং খুব একটা ভাল হয়নি। আশা করব, পরের বছর আরও ভাল খেলবে দল। আমরা জিতে প্রতিযোগিতা শেষ করতে চাই।’’ গত সপ্তাহে শুক্রবার আইপিএল বন্ধ হওয়ার পর থেকে ক্রিকেটারেরা বিশ্রাম পেয়েছেন। অনেকেই বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। মণীশ মনে করেন, এই বিরতি চাঙ্গা করতে পারে নাইটদের।

জুটি: নাইটদের অনুশীলন শুরু হওয়ার আগে ফুটবলে মজে বেঙ্কটেশ ও রাহানে। শুক্রবার। পিটিআই

সম্পূর্ণ পাতা