Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 17th May 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
  • page-15.html
    Page 15
  • page-16.html
    Page 16
  • page-17.html
    Page 17
  • page-18.html
    Page 18
  • page-19.html
    Page 19
  • page-20.html
    Page 20
  • page-21.html
    Page 21
  • page-22.html
    Page 22
  • page-23.html
    Page 23
  • page-24.html
    Page 24
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • রাজ্য/দেশ
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • পত্রিকা
  • পুস্তক পরিচয়
  • প্রথম পাতা
  • অবকাশ
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • রাজ্য/দেশ
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
কলকাতা আনন্দ প্লাস খেলা পত্রিকা পুস্তক পরিচয়
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 17
Saturday, 17 May, 2025

Share Article

facebook
X
Whatsapp

কোহলির মন্ত্রই আমার আশীর্বাদ, বলছেন পাটীদার

নিজস্ব প্রতিবেদন

১৬ মে: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হওয়ার পরে বিরাট কোহলির হাত থেকে টুপি পেয়েছিলেন রজত পাটীদার। সেই মুহূর্তে কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না তরুণ ব্যাটসম্যান। আরসিবির অধিনায়ক হওয়ার পরে তাঁকে অভিনন্দন জানিয়ে কিছু কথা বলেছিলেন বিরাট কোহলি। যা তাঁর কাছে আশীর্বাদের সমান।

২০২২ সালের আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন রজত। অথচ ২০২৫ আইপিএলে তিনি অধিনায়ক। এই যাত্রাটা সহজ ছিল না রজতের কাছে। সেই নিয়েই আরসিবি পডকাস্টে কথা বললেন তিনি। রজত বলেছেন, ‘‘২০২২ সালে অবিক্রিত থাকার পরে আরসিবি থেকে আমাকে মেসেজ করা হয়েছিল। বলা হয়েছিল তৈরি থাকতে। কিন্তু নিলামে অবিক্রিত থাকায় মন খারাপ হয়ে গিয়েছিল।’’ যোগ করেন, ‘‘আমি তখন ইন্দোরে স্থানীয় ম্যাচ খেলছিলাম। কোনও একটি ম্যাচের দিন আমার কাছে ফোন আসে, লাভনীত সিসোদিয়ার পরিবর্তে আমাকে দলে নেওয়া হচ্ছে। আমি সত্যি পরিবর্ত হিসেবে দলে আসতে চাইনি। জানতাম, দলে সুযোগ পাব না। আর ডাগ-আউটে বসে থাকতে আমি পছন্দ করি না।’’

২০২৫ সালে আরসিবির অধিনায়ক হওয়ার পরে তিনি ভাবতেন, কী করে বিরাটকে নেতৃত্ব দেবেন? রজতের কথায়, ‘‘অধিনায়ক হওয়ার পরে আমার মাথায় প্রথমেই আসে যে বিরাট কোহলিকে আমি কী করে কোনও নির্দেশ দেব? কিন্তু ধীরে ধীরে মনে হয়েছে যে বিরাট ভাই আমাদের খুব সমর্থন করেন। নেতৃত্বের দায়িত্বটা সুযোগ হিসেবেই নেওয়া উচিত।’’ যোগ করেন, ‘‘যে দিন থেকে ক্রিকেট দেখতে শুরু করেছি, বিরাট ভাইকেই দেখছি। তার ব্যাটিং, নেতৃত্ব দেওয়ার ধরন আমাকে মুগ্ধ করত।’’

আরসিবির অধিনায়ক হিসেবে যে দিন রাজতের নাম অনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়, সে দিন অবাক হয়ে গিয়েছিলেন রজত। বিরাটই মঞ্চে ডেকে রজতের নাম ঘোষণা করেন। সেই স্মৃতি খুবই মধুর রজতের কাছে। বলছিলেন, ‘‘বিরাট ভাই যখন আমার হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিচ্ছিলেন, আমি ভাবতেই পারছিলাম না কী হচ্ছে? মনে হচ্ছিল, ‘এ বার কী করব?’ বিরাট ভাই আমাকে বলে, ‘তুমি নেতৃত্বের দায়িত্বের যোগ্য। তুমি এই যোগ্যতা অর্জন করেছ।’’

রজত আরও বলেছেন, ‘‘বিরাট ভাই আমাকে পাশে দাঁড় করিয়ে যখন কথাগুলো বলছিল, মনে হচ্ছিল ঈশ্বর আশীর্বাদ দিচ্ছেন। ওঁর কথা শুনে মনে হচ্ছিল, আমি সত্যি এটা অর্জন করেছি। বিরাট ভাইয়ের থেকে আমি অনেক কিছু শিখেছি। ফলে ওই মুহূর্তটা আমার জীবনের অন্যতম সেরা হয়ে থেকে যাবে।’’

আরসিবিকে আইপিএল জেতাতে পারবেন? রজতের উত্তর, ‘‘সেই চেষ্টায় তো আমরা সকলেই লড়াই করছি। দল ভাল খেলছে। দেখা যাক কত দূর এগোনো যেতে পারে।’’

মরিয়া: আরসিবিকে ট্রফি দিতে চান রজত। ফাইল চিত্র

সম্পূর্ণ পাতা