আজ জয়েন্ট
}} রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ, রবিবার। প্রথমার্ধে গণিত, পরের অর্ধে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা। রাজ্যে স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, স্থাপত্যবিদ্যা, ফার্মাসি পড়তে এই পরীক্ষা দিতে হয়। মোট পরীক্ষার্থী এক লক্ষেরও বেশি। পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র ও নিজের ছবি নিয়ে ঢুকতে হবে। পরীক্ষার কলম, বোর্ড দেবে। থাকছেন পাঁচশোরও বেশি পর্যবেক্ষক।