হামলার পরে চাপে পর্যটন
শ্রীনগর, ২৬ এপ্রিল: গত মঙ্গলবার পহেলগামে জঙ্গি হামলার পর থেকে তিন দিনের মধ্যে প্রায় ৩৫০০ পর্যটক কাশ্মীর ছেড়েছেন বলে সংশ্লিষ্ট মহলের খবর। হোটেল ও গাড়ির বুকিং বাতিল চলছে টানা।
শ্রীনগরের একটি বড় হোটেলের মালিক জানান, গ্রীষ্মে পর্যটনের মরসুমে সমস্ত দিন মিলিয়ে তাঁর হোটেলের ৩০০টি ঘর আগাম ভাড়া নেওয়া ছিল। এখন কমতে কমতে তা শূন্যের কাছাকাছি। বাতিল হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকার বুকিং। রাজ্যের গোটা পর্যটন শিল্প ঘোর অনিশ্চয়তায়।
সংবাদ সংস্থা