ওয়াকফ নিয়ে মন্তব্যে বিতর্ক
মালদহ: ওয়াকফ-প্রতিবাদ থেকে নজর ঘোরাতেই পহেলগামে হামলা বিজেপি পরিকল্পিত। সরকারি প্রকল্পের শিলান্যাসে গিয়ে এমন মন্তব্য করলেন মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লক (বি) তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য মার্জিনা খাতুন। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তিনি বলেন, ‘‘বিজেপি পরিকল্পিত বলেই সেখানে সেদিন কোনও সেনা ছিল না। সামনে বিহারে ভোট। তাই মেরুকরণের রাজনীতি করতেই এমনটা করা হচ্ছে।’’
জেলার বিজেপি নেতা অম্লান ভাদুড়ী বলেন, ‘‘এই হামলার দায় পাকিস্তানের একটি জঙ্গিগোষ্ঠী স্বীকার করে নিয়েছে। কেন্দ্রের পাশে সমস্ত বিরোধীরা দাঁড়িয়েছেন। তার পরেও জনপ্রতিনিধি হয়ে কীভাবে মার্জিনা এমনটা বলছেন?’’