Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 27th Apr 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
  • page-15.html
    Page 15
  • page-16.html
    Page 16
  • page-17.html
    Page 17
  • page-18.html
    Page 18
  • page-19.html
    Page 19
  • page-20.html
    Page 20
  • page-21.html
    Page 21
  • page-22.html
    Page 22
  • page-23.html
    Page 23
  • page-24.html
    Page 24
  • page-25.html
    Page 25
  • page-26.html
    Page 26
  • page-27.html
    Page 27
  • page-28.html
    Page 28
  • page-29.html
    Page 29
  • page-30.html
    Page 30
  • page-31.html
    Page 31
  • page-32.html
    Page 32
  • page-33.html
    Page 33
  • page-34.html
    Page 34
  • page-35.html
    Page 35
  • page-36.html
    Page 36
  • page-37.html
    Page 37
  • page-38.html
    Page 38
  • page-39.html
    Page 39
  • page-40.html
    Page 40
  • page-41.html
    Page 41
  • page-42.html
    Page 42
  • page-43.html
    Page 43
  • page-44.html
    Page 44
  • page-45.html
    Page 45
  • page-46.html
    Page 46
  • page-47.html
    Page 47
  • page-48.html
    Page 48
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • পহেলগামের পরে
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • খেলা
  • ইত্যাদি
  • রবিবাসরীয়
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • পহেলগামের পরে
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
খেলা ইত্যাদি রবিবাসরীয়
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 8
Sunday, 27 Apr, 2025

Share Article

facebook
X
Whatsapp

জঙ্গল-তল্লাশি চালাচ্ছে কপ্টার

বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। তার মধ্যে রয়েছে পীরপঞ্জালের নানা এলাকা, আছাবল, ওয়ান্ডওয়ান। অভিযানের উপরে নজরদারি করছেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি নলীন প্রভাত-সহ শীর্ষ কর্তারা। একটি দলের নেতৃত্বে রয়েছেন এক মহিলা অফিসার। এ থেকেই বোঝা যাচ্ছে সন্ত্রাস-দমনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মহিলারা।’’

অভিযানের সময়ে নজরদারিতে সাহায্য করতে ব্যবহার করা হচ্ছে বায়ুসেনার দু’টি এমআই-১৭ হেলিকপ্টার। বাহিনীর অফিসারদের মতে, বৈসরন উপত্যকা এবং অন্য কয়েকটি এলাকার পাহাড়-জঙ্গলে ভরা এলাকায় জঙ্গিদের খোঁজ পেতে আকাশপথে নজরদারি একান্ত প্রয়োজন। এক অফিসারের কথায়, ‘‘বাহিনী উদয়াস্ত কাজ করছে। বৈসরনের আশপাশের এলাকায় ভূপ্রকৃতির জন্য তল্লাশি চালানো কঠিন। প্রতিটি ইঞ্চি জুড়ে তল্লাশি চালানো হবে।’’ তবে পর্যটকদের উপরে হামলাকারী জঙ্গিদের কোনও খোঁজ এখনও মেলেনি।

গত কাল রাতেও নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন এলাকায় গুলি চালিয়েছে পাক সেনা। জবাব দিয়েছে ভারতীয় সেনাও। বৈসরনে হামলাকারী জঙ্গিদের নিরাপদে ফেরানোর জন্যও নিয়ন্ত্রণ রেখার অন্য অংশে গুলি ছুড়তে পারে পাক সেনা।

অন্য দিকে গুরুতর অভিযোগে আজ কাশ্মীরের এক টাট্টুচালককে আটক করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। বৈসরনে পর্যটকদের রক্ষা করতে গিয়ে নিহত হন টাট্টুচালক সৈয়দ আদিল হুসেন শাহ। কিন্তু এর ঠিক বিপরীত ব্যবহার করার অভিযোগ উঠেছে আয়াজ় আহমেদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের এক পর্যটক দলের সদস্য জৌনপুরের একতা তিওয়ারির অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করেছে গান্ডেরবাল পুলিশ। একতা অভিযোগে জানিয়েছেন, ২০ এপ্রিল পহেলগাম যাওয়ার সময়ে বৈসরনের কাছেই তাঁরা কয়েক জন সন্দেহজনক ব্যক্তির মুখোমুখি পড়েন। তাঁর দাবি, ঘোড়ায় ওঠার সময়ে দু’জন তাঁদের কাছে এসে তাঁদের ধর্ম কী ও দলে তাঁরা কত জন আছেন তা জানতে চায়। একতার দাবি, ‘‘ওরা আমাদের কোরান পড়তে বলেছিল। আমার ভাই কেন রুদ্রাক্ষ পরে আছে তাও জানতে চেয়েছিল।’’ তার পরে তাঁদের সঙ্গে ওই ব্যক্তিদের তর্কাতর্কি শুরু হয় বলে দাবি একতার। ওই ব্যক্তিরা পিছু হটে গেলে তাঁরা অন্য টাট্টুচালকদের কাছে যান। একতার আরও অভিযোগ, তর্কাতর্কির পরেই ওই ব্যক্তিদের মধ্যে এক জন ফোনে সাঙ্কেতিুক ভাষায় কথা বলতে থাকে। যার অর্থ দাঁড়ায়, পরিকল্পনা ব্যর্থ। উপত্যকায় ৩৫টি বন্দুক পাঠাতে বলে সে। একতার দাবি, ওই ব্যক্তিদের এক জনের সঙ্গে এক ‘ওয়ান্টেড’ জঙ্গির মিল আছে। তাঁর কাছে সেই ব্যক্তির ছবিও আছে বলে দাবি করেন একতা। একতার বিবরণের ভিত্তিতে ওই ব্যক্তিদের এক জন সন্দেহে আহমেদকে আটক করেছে পুলিশ।

সম্পূর্ণ পাতা