সংবাদমাধ্যমকে পরামর্শ
নয়াদিল্লি, ২৬ এপ্রিল: পহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে সংবাদমাধ্যমের উদ্দেশে পরামর্শনামা জারি করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সেখানে আবেদন জানানো হয়েছে, সমস্ত সংবাদমাধ্যম, সংবাদ সংস্থা এবং সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা যেন জাতীয় স্বার্থে প্রতিরক্ষা সংক্রান্ত কর্মকাণ্ড সরাসরি সম্প্রচার থেকে নিজেদের বিরত রাখেন। কাজ করেন এই সংক্রান্ত আইন ও বিধিকে মাথায় রেখে এবং দায়িত্ববোধের সঙ্গে।
সংবাদ সংস্থা