Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 5th May 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • রাজ্য/দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • রাজ্য/দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 10
Monday, 05 May, 2025

Share Article

facebook
X
Whatsapp

বিস্ফোরক বাবিল খান

মিথ্যের জালে জড়িয়ে বলিউড, সেখানে অধিকাংশ মানুষই ভুয়ো— সমাজমাধ্যমে ভাইরাল বাবিল খানের এমনই কিছু মন্তব্য। সম্প্রতি এক ভিডিয়ো পোস্ট করেন ইরফান খান-পুত্র। ভিডিয়ো কলে বাবিলকে বলতে দেখা যায়, “বলিউডে সবাই ফেক। তাঁদের ব্যবহার খারাপ। খুব কম জন রয়েছেন, যাঁরা ভাল মানুষ, ইন্ডাস্ট্রির জন্য ভাল কিছু করতে চান। আমিও এই ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করতে চাই...” ভিডিয়োয় বাবিলকে কাঁদতে দেখা যায়। তবে ভিডিয়োটি নিয়ে বিতর্কের মূল কারণ, সেখানে অনন্যা পাণ্ডে, শানায়া কপূর, অর্জুন কপূর, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়েল, অরিজিৎ সিংহ, আদর্শ গৌরবের নাম নেন বাবিল। যদিও খানিক পরে ভিডিয়োটি মুছে দেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট করে দেন। এই ঘটনায় বাবিলের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীদের একাংশ। ইন্ডাস্ট্রিতে ইরফান-পুত্রকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগও ওঠে।

রবিবার বাবিলের পরিবার ও টিমের তরফে এক বিবৃতি মারফত জানানো হয়েছে, মানসিক স্বাস্থ্য নিয়ে সব সময়েই খোলাখুলি কথা বলেন বাবিল। সাময়িক ভাবে অবসাদগ্রস্ত হয়ে কথাগুলো বলেছেন তিনি। তবে ওই বিবৃতি অনুযায়ী অনন্যা, সিদ্ধান্ত, অর্জুন... বরাবর বাবিলের পাশে ছিলেন, সে কথাই বলতে চেয়েছিলেন অভিনেতা। তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। পরে ফের নিজের ইনস্টা-অ্যাকাউন্ট চালু করেন বাবিল। বিবৃতিটি শেয়ার করে লেখেন, “এ প্রসঙ্গে আলোচনা করার এনার্জি নেই। তবু কিছু মানুষের কাছে আমি দায়বদ্ধ...” বিবৃতিটি শেয়ার করে বাবিলের পাশে থাকার বার্তা দিয়েছেন রাঘব, অনন্যা, সিদ্ধান্ত সকলেই।

বাবিল

সম্পূর্ণ পাতা