Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 5th May 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • রাজ্য/দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • রাজ্য/দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 10
Monday, 05 May, 2025

Share Article

facebook
X
Whatsapp

মামলা দায়ের সোনুর নামে

কন্নড় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করার অভিযোগে সোনু নিগমের নামে মামলা দায়ের করল কর্নাটকের পুলিশ। সম্প্রতি বেঙ্গালুরুর এক কলেজে শো করতে গিয়েছিলেন গায়ক। সেখানে দর্শকাসনে উপস্থিত কিছু তরুণের আচরণকে পহেলগামে ভয়াবহ হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিদের আচরণের সঙ্গে তুলনা করেন সোনু। ঘটনায় ক্ষুব্ধ হয়ে গায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কন্নড়পন্থী একটি সংগঠন। মামলা দায়ের হতেই সমাজমাধ্যমে এক বিবৃতি দিয়ে সে দিনের ঘটনা প্রকাশ্যে আনেন সোনু। জানান, অনুষ্ঠানের শুরু থেকেই কন্নড় ভাষায় গাইতে হবে বলে তাঁকে চাপ দিচ্ছিলেন কয়েক জন। একাধিক কন্নড় গান রয়েছে গায়কের। তবে কলেজের ছাত্রদের বলার ভঙ্গিমায় বিরক্ত হন শিল্পী। তাঁর বক্তব্য, “দর্শকাসন থেকে কোনও নির্দিষ্ট ভাষায় গাওয়ার জন্য অনুরোধ করা যায়। ভয় দেখানো বা ঝামেলা করা যে যায় না সেটা ওই ক’জন ছাত্রকে বুঝিয়ে দেওয়া জরুরি ছিল।” তবে ভিডিয়ো বিবৃতিতে দু’-চার জনের ব্যবহারের নিরিখে সমগ্র কর্নাটকবাসীকে বিচার না করারও অনুরোধ করেছেন সোনু।

সোনু

সম্পূর্ণ পাতা