Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 5th May 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • রাজ্য/দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • রাজ্য/দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 6
Monday, 05 May, 2025

Share Article

facebook
X
Whatsapp

শিশুর মৃত্যুতে প্রশ্নে ধর্মীয় রীতি

}} তিন বছরের শিশুকন্যার মস্তিষ্কে মারণ টিউমার হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েই দিয়েছিলেন, খুদে বেশি দিন বাঁচবে না। অভিযোগ, জৈন ধর্মের রীতি মেনে শিশুটিকে খাবার এবং জল দেওয়া বন্ধ করে দেন তার বাবা-মা। জৈন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, ‘সান্থারা’ নামের এই রীতি মানলে মৃত্যু পথযাত্রীর আত্মা শুদ্ধ হয়। এত ছোট একটি শিশুকে দিয়ে সেই ধর্মীয় রীতি পালন করানোর জন্য চিকিৎসক থেকে সমাজকর্মীদের একাংশ এখন কাঠগড়ায় তুলছেন ইন্দোরের সেই শিশুকন্যার বাবা পীযূষ জৈন এবং মা বর্ষা জৈনকে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ভাবনা-চিন্তাও শুরু করেছে মধ্যপ্রদেশের শিশু অধিকাররক্ষা কমিশন। ঘটনাটি মাস দেড়েক আগের। বর্ষার বক্তব্য, গত ২১ মার্চ রাত ৯টা ২৫ মিনিটে শিশুটির খাবার-জল বন্ধ করা হয়েছিল। তার কিছু ক্ষণের মধ্যেই মারা যায় সে। বর্ষার কথায়, ‘‘এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল।’’

ডুবে মৃত্যু, বিতর্ক

}} ইমতিয়াজ় আহমেদ মাগরে (২৩) নামে এক কাশ্মীরি যুবকের মৃত্যু হয়েছে পাহাড়ি নদীতে ডুবে। সূত্রের দাবি, কুলগামের টাংমার্গে জঙ্গিদের লুকিয়ে থাকতে সাহায্য করার কথা বাহিনীর কাছে স্বীকার করেছিলেন ইমতিয়াজ়। শনিবার সেনা ও পুলিশের একটি দলকে জঙ্গিদের ঘাঁটি চেনাতে জঙ্গলে নিয়ে গিয়ে তিনি নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু ডুবে যান। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। বাহিনীর অভিযোগ, ইমতিয়াজ়ের মৃত্যু নিয়ে তাদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

মোদীকে তোপ

}} কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জাতগণনা নিয়ে ‘আচমকা, সম্পূর্ণ এবং মরিয়া ডিগবাজি’ খাওয়ার অভিযোগ করে বলেন, রাজনৈতিক সুবিধার জন্যই এই পদক্ষেপ। রবিবার এক্স-হ্যান্ডলে একটি পোস্টে রমেশ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন, ‘‘গত এগারো বছরে মোদী সরকার জাতগণনা নিয়ে তাদের যে নীতি ছিল, তা বদলের বিষয়টি কি আনুষ্ঠানিক ভাবে স্বীকার করার মতো সততা দেখাবে? মোদী কি জনগণ এবং সংসদকে সরকারের নীতি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করবেন? তিনি কি জাতগণনার জন্য সময়সীমা বেঁধে দেবেন?’’

প্রধানমন্ত্রীর বার্তা

}} রবিবার থেকে পটনায় শুরু হয়েছে ‘খেলো ইন্ডিয়া ইউথ গেম’। তার উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো বার্তায় এ বারের আইপিএল প্রতিযোগিতায় চোদ্দো বছর বয়সে খেলতে নেমে সেঞ্চুরি করা বিহারের বৈভব সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ হলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়দের পরামর্শ দিলেন খেলার পাশাপাশি বিহারের লিট্টি-চোখা ও মাখানা চেখে দেখার। রাজনৈতিক মহলের একাংশের কথায়, পহেলগাম বা জাতগণনা নিয়ে বার্তা আশা করেছিলেন অনেকেই। তবে বিজেপি শিবিরের বক্তব্য, খেলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয়।

ইউজিসি-র নির্দেশ

}} অবিলম্বে দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে পাঠ্যক্রম সংশোধনের নির্দেশ দিল ইউজিসি। সচিব মণীশ জোশি স্বাক্ষরিত এই নির্দেশে সংশোধিত পাঠ্যক্রমে বিষয়বস্তুর বোঝা কমানো, প্রয়োজনীয় দক্ষতা বাড়ানো, হাতে-কলমে শিক্ষায় জোর দেওয়া হয়েছে। ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক, ন্যাশনাল হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্কের মতো ইউজিসি প্রকাশিত নথিগুলিকে অনুসরণ করতেও বলা হয়েছে।

সীমান্তে ধৃত ৬

}} সীমান্ত পার করে নেপাল যাওয়ার আগে ধরা পড়লেন মায়ানমারের ছয় তরুণ-তরুণী। শনিবার পানিট্যাঙ্কিতে এসএসবি জওয়ানেরা প্রথমে তিন জনকে আটক করেন। পরে আরও তিন জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা মায়ানমারের বাসিন্দা বলে জানান। নাগাল্যান্ডে একটি কলেজে পড়াশোনা করছেন। এক জনের কাছে জাল প্যান কার্ডও পান এসএসবি আধিকারিকেরা। শনিবার রাতে ধৃতদের খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়। রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ
করা হয়েছে।

সম্পূর্ণ পাতা