Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 5th May 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • রাজ্য/দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • রাজ্য/দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 9
Monday, 05 May, 2025

Share Article

facebook
X
Whatsapp

পাটের গুদামে সিভিক কর্মীর দেহ

}} পাটের গুদাম থেকে উদ্ধার হল এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ। পুলিশ জানায়, শুভেন্দু মণ্ডল (৩৫) নামে ওই সিভিক ভলান্টিয়ার স্বরূপনগরের চারঘাট ফাঁড়িতে কর্মরত ছিলেন। শনিবার দুপুরে স্থানীয় সগুনা পঞ্চায়েতের পশ্চিম পোলতা গ্রামের বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। রাত পর্যন্ত না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাতে চারঘাট বাজার সংলগ্ন পাটের গুদামের ভিতরে শুভেন্দুর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়েরা। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে স্থানীয় শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক পরীক্ষার পরে ওই সিভিক ভলান্টিয়ারকে মৃত বলে জানান। তবে এটি খুন, না আত্মহত্যার ঘটনা, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। আপাতত পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। রবিবার দেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়।

অস্বাভাবিক মৃত্যু

}} বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। কুলপি থানার বৈদ্যর হাট এলাকার ঘটনা। মৃতের নাম শুভেন্দু মণ্ডল (৪২)। তদন্তকারীদের অনুমান, মানসিক অবসাদের জেরে তিনি আত্মঘাতী হয়ছেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তে পাঠিয়েছে।

অস্ত্র উদ্ধার

}} এক দুষ্কৃতীকে জেরা করে তার বাড়ির উঠোন থেকে মাটি খুঁড়ে উদ্ধার হল একটি ৭এমএম পিস্তল। পুলিশ জানায়, শনিবার রাতে বসিরহাটের মাটিয়া থানার কাটিয়ার বাগ থেকে গ্রেফতার করা হয় মোকসেদ আলি ওরফে বাবু নামে এক দুষ্কৃতীকে। তদন্তকারীদের দাবি, জেরায় বাবু জানায়, আগ্নেয়াস্ত্রটি বাড়ির সামনেই মাটি খুঁড়ে লুকিয়ে রেখেছে। মাটি খুঁড়ে পিস্তলটি পাওয়া গেলেও তাতে ম্যাগাজ়িন ছিল না। ধৃতকে রবিবার বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

সম্পূর্ণ পাতা