আসছেন মোদী-শাহ
}} চলতি মাসেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২৯ তারিখ আলিপুরদুয়ারে সভা করার
কথা রয়েছে মোদীর। তার আগে একটি সরকারি অনুষ্ঠানে কিছু প্রকল্পের উদ্বোধনও করতে
পারেন তিনি। বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সফরের দু’দিন
পরেই অর্থাৎ, ৩১ মে রাতে কলকাতায় আসতে পারেন অমিত শাহ। পরের দিন বিএসএসফের একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন। দুপুরে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। তবে রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি। রাজনৈতিক শিবিরের ধারণা, রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই দলের দুই প্রধান ‘মুখ’কে এনে প্রচার শুরু করে দিতে চাইছে পদ্মশিবির। পৃঃ ৬