‘মৃত’ জইশ জঙ্গিই কি কিশতোয়ারে
সাবির ইবন ইউসুফ
শ্রীনগর, ২৩ মে: তাকে মৃত বলেই জানতেন নিরাপত্তা বাহিনীর কর্তারা। গত ১২ এপ্রিল কাশ্মীরের কিশতোয়ারের ছত্রুতে দু’জন পাকিস্তানি জঙ্গি ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ার পরে জানানো হয়েছিল, নিহতদের মধ্যে রয়েছে জইশ-ই-মহম্মদের পাকিস্তানি কমান্ডার সইফুল্লা। কিন্তু এখন গোয়েন্দাদের আশঙ্কা, সইফুল্লা হয়তো মারা যায়নি গত মাসে। গত কাল থেকে সেই ছত্রুতেই বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ চলছে। সেনার এক জওয়ানও মারা গিয়েছেন সংঘর্ষে। জঙ্গিদের কথোপকথনে আড়ি পেতে এবং গোয়েন্দা-তথ্যের ভিত্তিতে এখন বাহিনীর কর্তারা সন্দেহ করছেন, সইফুল্লা হয়তো শুধু জীবিতই নয়, গত কাল থেকে শুরু হওয়া সংঘর্ষে সম্ভবত সে-ও লড়ছে ভারতীয়
বাহিনীর বিরুদ্ধে!
মনে করা হচ্ছে, সইফুল্লা ছাড়াও জইশের আরও অন্তত তিন জন জঙ্গি ঘাঁটি গেড়ে রয়েছে ছত্রুতে। একে-৪৭, এম-৪ কার্বাইনের মতো আধুনিক আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাচ্ছে তারা। প্রচুর অস্ত্রশস্ত্র রয়েছে তাদের কাছে। গত কাল ভোর থেকে ছত্রুর সিংপোরা গ্রামের কাছে শুরু হয়েছিল এই সংঘর্ষ। জঙ্গি-ঘাঁটির খবর পেয়ে এলাকা ঘিরে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে আহত হন সেনার তিন জন জওয়ান। তাঁদের অন্যতম, মহারাষ্ট্রের আহমেদনগরের বাসিন্দা গায়কর