Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 24th May 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
  • page-15.html
    Page 15
  • page-16.html
    Page 16
  • page-17.html
    Page 17
  • page-18.html
    Page 18
  • page-19.html
    Page 19
  • page-20.html
    Page 20
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • রাজ্য/দেশ
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • পত্রিকা
  • পুস্তক পরিচয়
  • প্রথম পাতা
  • অবকাশ
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • রাজ্য/দেশ
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
কলকাতা আনন্দ প্লাস খেলা পত্রিকা পুস্তক পরিচয়
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 6
Saturday, 24 May, 2025

Share Article

facebook
X
Whatsapp

অবমাননা: চার দিন কারাবাসের নির্দেশ

}} আদালত অবমাননা এবং বিচারককে কটূক্তি করার দায়ে এক আইনজীবীকে চার দিনের কারাবাসের সাজা দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি কৌশিক চন্দ এই নির্দেশ দিয়েছেন। আদালতের খবর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে ‘রুল’ জারি করেছিলেন বিচারপতি চন্দ। সেই নির্দেশকে ঘিরে ওই আইনজীবী ফেসবুকে কটূক্তি করেন এবং বিচারব্যবস্থাকেও কলঙ্কিত করার চেষ্টা করেন। এ ব্যাপারে ওই আইনজীবীর বক্তব্য জানতে চেয়েছিলেন বিচারপতি। ওই আইনজীবী নিজের ফেসবুকের বক্তব্য অস্বীকার করেননি, তবে দাবি করেছেন যে বিচারব্যবস্থাকে অপমান তিনি করেননি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত আদালতে জানিয়েছেন, ওই আইনজীবী আদালত অবমাননা করেছেন এবং তাঁকে ক্ষমা চাইতে বলা হলেও তিনি রাজি হননি। এর পরেই বিচারপতি চন্দ সাজা ঘোষণা করে ওই আইনজীবীকে হাই কোর্টের শেরিফের হাতে তুলে দেন।

বদলের সুযোগ

}} একাদশে ফেল করা কোনও পড়ুয়া ফের একাদশে ভর্তি হওয়ার সময়ে ইচ্ছে মতো শাখা বদল করতে পারবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, “বিজ্ঞান শাখার কোনও পড়ুয়া দ্বিতীয় সিমেস্টারে উত্তীর্ণ হতে না পারলে ফের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সময়ে এ বার থেকে প্রয়োজনে কলা বা বাণিজ্য শাখা নিয়ে পড়তে পারে। কলা এবং বাণিজ্য শাখার ক্ষেত্রেও এই বদলের নিয়ম প্রযোজ্য হবে।” চিরঞ্জীব আরও জানিয়েছেন যে, একাদশে পাশ করেও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হতে পারেনি, এমন পরীক্ষার্থীরা যেমন পুরনো পদ্ধতিতেও পরীক্ষা দিতে পারবে, তেমনই নতুন পদ্ধতিতে তৃতীয় এবং চতুর্থ সিমেস্টারের পরীক্ষাও দিতে পারবে। আবার সে নতুন করে একাদশেও ভর্তি হতে পারবে এবং সে ক্ষেত্রেও শাখা বদলের সুযোগ পাবে।

জেলেই আজ়াদ

}} পাসপোর্ট জালিয়াতি ও প্রতারণা মামলায় অভিযুক্ত পাকিস্তানি নাগরিক আজ়াদ মল্লিক ওরফে আজ়াদ হোসেনের ৫ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল বিচার ভবনের বিশেষ সিবিআই আদালত। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তকারীরা জেলে গিয়ে তাঁকে জেরা করতে পারবেন বলেও বিচারক জানিয়েছেন। শুক্রবার সংশোধনাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে হাজির ছিলেন আজ়াদ। ইডি সূত্রের দাবি, জাল নথির মাধ্যমে রাজারহাট-গোপালপুর এবং নৈহাটি এলাকায় ভোটার তালিকায় নাম তুলেছিলেন আজ়াদ। কয়েক জন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গেও ঘনিষ্ঠ যোগ ছিল তাঁর। বাংলাদেশি এবং পাকিস্তানি নাগরিকদের এ দেশে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে আজ়াদের কয়েক জন অনুচরেরও খোঁজ মিলেছে।

নবান্নের নির্দেশ

}} ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কোনও প্রতিষ্ঠানই স্থানীয় স্তরে নিজেদের মতো করে কর বসাতে পারবে না, এই সিদ্ধান্ত ফের জেলাশাসকদের জানিয়েছে নবান্ন। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত যাতে এই নিয়ম মেনে চলে, সেই ব্যাপারে জেলাশাসকদের নজর রাখতে বলা হয়েছে বলে প্রশাসন সূত্রের জানা গিয়েছে। প্রসঙ্গত, পঞ্চায়েতি ব্যবস্থার কোনও প্রতিষ্ঠান কর বসাতে পারবে না— এই কথা আগেই জানিয়েছিল রাজ‍্য সরকার। প্রশাসনিক সূত্রের দাবি, তার পরেও কর বসানো হচ্ছে বলে তথ্য উঠে এসেছে। এবং সেই জন্যই আরও এক বার এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে।

সম্পূর্ণ পাতা