Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 24th May 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
  • page-15.html
    Page 15
  • page-16.html
    Page 16
  • page-17.html
    Page 17
  • page-18.html
    Page 18
  • page-19.html
    Page 19
  • page-20.html
    Page 20
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • রাজ্য/দেশ
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • পত্রিকা
  • পুস্তক পরিচয়
  • প্রথম পাতা
  • অবকাশ
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • রাজ্য/দেশ
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
কলকাতা আনন্দ প্লাস খেলা পত্রিকা পুস্তক পরিচয়
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 8
Saturday, 24 May, 2025

Share Article

facebook
X
Whatsapp

হুঁশিয়ারি মোদী-শাহের, হুমকি পাক মুখপাত্রেরও

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি, ২৩ মে: ‘অপারেশন সিঁদুর’ এখনও শেষ হয়নি বলে সদ্য জানিয়েছেন ইজ়রায়েলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জে পি সিংহ। সীমান্তে আপাতত সংঘর্ষবিরতি রয়েছে ঠিকই। কিন্তু দু’তরফের মধ্যে বাগযুদ্ধ উত্তাপ বাড়িয়েই চলেছে। এরই মধ্যে লস্কর-ই-তইবার মস্তিষ্ক হাফিজ় সইদের হুমকির প্রতিধ্বনি শোনা গেল পাকিস্তানের সেনার মুখপাত্র, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরির গলায়। তিনি বলেছেন, “আপনারা যদি আমাদের জল আটকে দেন, তা হলে আমরা আপনাদের নিঃশ্বাস বন্ধ করে দেব।”

অন্য দিকে, ইউরোপে সফররত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিএসএফ-এর একটি অনুষ্ঠান থেকে তোপ দেগেছেন ইসলামাবাদের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উত্তর-পূর্বাঞ্চল সংক্রান্ত একটি অনুষ্ঠানে আবার বলেছেন, ‘ভারত কোনও ধরনের সন্ত্রাসবাদ সহ্য করে না।’ শুক্রবার শাহ জানান, কেবল পাক জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করতেই সামরিক অভিযান চালিয়েছিল ভারত। তাঁর বক্তব্য, “পাকিস্তান সন্ত্রাসবাদীদের উপর হামলাকে নিজেদের উপর হামলা বলে মনে করে।” একই সঙ্গে শাহ মনে করিয়ে দেন, ভারতের হানায় হত জঙ্গিদের শেষকৃত্যে ছিলেন পাক সেনার আধিকারিকেরা। এই দুই উদাহরণ টেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারতে সন্ত্রাসবাদের মদতদাতা যে পাকিস্তান, তা স্পষ্ট হয়ে গিয়েছে।” পহেলগাম কাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে শাহ বলেন, “পাক মদতে পুষ্ট জঙ্গিরা ধর্মপরিচয় জিজ্ঞাসা করে নিরীহ মানুষদের তাঁদের পরিবারের সামনেই খুন করেছিল। ‘অপারেশন সিঁদুর’ হল ওই হামলার জবাব।”

নেদারল্যান্ডসে একটি বিদেশি সংবাদমাধ্যমকে জয়শঙ্কর বলেন, পাকিস্তানের মাটিতে জঙ্গিদের কার্যকলাপ সে দেশের সরকারের অজানা নয়। তাঁর কথায়, ‘‘পাকিস্তান সন্ত্রাসবাদের কেন্দ্র। আমি এই নিয়ে পরামর্শ দিচ্ছি না, বিবৃতি দিচ্ছি।’’ আর পাকিস্তানের প্রশাসনও যে এই বিষয়ে অবহিত, তা-ও জানিয়েছেন তিনি। জয়শঙ্কর বলেন, ‘‘ধরা যাক, আমস্টারডামের মধ্যভাগে সেনাকেন্দ্র রয়েছে। সেখানে হাজার হাজার মানুষ সেনার প্রশিক্ষণ নিচ্ছে। আপনার সরকার কিছুই জানে না, এটা কি বলতে পারেন? অবশ্যই নয়।’’ এখানেই না থেমে তিনি বলেন, ‘‘রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞার তালিকায় থাকা কুখ্যাত সন্ত্রাসবাদীরা সকলে পাকিস্তানেই রয়েছে। দিনের আলোয় তারা বড় শহরগুলিতে সক্রিয়। তাদের ঠিকানা, কাজকর্মও সকলেই জানেন। ওদের সঙ্গে কাদের যোগ রয়েছে, তা-ও সকলের জানা। তাই পাকিস্তান জড়িত নয়, এটা মনে করার কোনও কারণ নেই। এই রাষ্ট্রও জড়িত। তাদের সেনাও জড়িত।’’

জয়শঙ্করের হুঁশিয়ারি, পাকিস্তান এই সন্ত্রাস হামলা বন্ধ না করলে ‘ফল ভুগতে হবে’।

সম্পূর্ণ পাতা