আধার-যুক্তিতে শীর্ষ কোর্টের সায়, হাজির ‘মৃত’ ভোটার
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি, ১২ অগস্ট: বনচিয়া দেবী। ৬৮ বছর বয়স। বিহারের বৈশালী জেলার বাসিন্দা।
মিন্টু পাসওয়ান। ৪১ বছরের মিন্টুর বাড়ি বিহারের আরা জেলায়।
আজ সুপ্রিম কোর্টে ভোটার তালিকায় বিশেষ পরিমার্জনের বিরুদ্ধে মামলার এজলাসে বিহারের এই দুই ভোটারকে হাজির করালেন মামলাকারীরা। যদিও বিহারের খসড়া তলিকা অনুযায়ী, দুই ব্যক্তিই মৃত।
গত ১ অগস্ট বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। সেই ভোটার তালিকায় কী ভাবে যোগ্য ভোটাররা বাদ পড়েছেন, তা বোঝাতে আজ মামলাকারীরা নাটকীয় ভাবে বিহারের দুই ভোটারকে হাজির করেছেন। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, বিহারে খসড়া ভোটার তালিকা থেকে যে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, তাঁদের কাউকে নোটিস পাঠিয়ে, বক্তব্য শোনা হয়নি।
বিহারে ভোটার তালিকা বিশেষ পরিমার্জনের ক্ষেত্রে নির্বাচন কমিশন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বিবেচনা করতে রাজি হয়নি। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ আধার কার্ডের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যুক্তি কার্যত মেনে নিয়েছে। বিচারপতি সূর্য কান্তের মন্তব্য, আধার কার্ড দেশের নাগরিকত্বের অকাট্য প্রমাণ নয়। আধার আইনেই সে কথা বলা রয়েছে।
মামলাকারীদের আইনজীবী