ডিএ শুনানি
}} রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে মামলার শুনানি পিছিয়ে গেল। এই মামলায় রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল ভোটার তালিকা সংশোধন নিয়ে মামলায় ব্যস্ত থাকায় শুনানি হয়নি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২৬ অগস্ট মামলার শুনানি হবে। সে দিন মূলত সরকারি কর্মচারী সংগঠনগুলির সওয়ালের জবাবে রাজ্য সরকারের আইনজীবীদের বক্তব্য শোনা হবে।